ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে ৩ লক্ষ ৫০ হাজার টাকা মুল্যের হেরোইনসহ গ্রেফতার ২


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৭-১১-২০২২ দুপুর ১১:২৮
মানিকগঞ্জের সিংগাইরে পৃথক অভিযানে ৩ লক্ষ ৫০ হাজার টাকা মুল্যের ৩৫ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ। রোববার রাতে সিংগাইর উপজেলার গোবিন্দল উত্তরপাড়া ও বিনোদপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
 
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন।গ্রেফতাররা হলো-সিংগাইর উপজেলার গোবিন্দল উত্তরপাড়া এলাকার মৃত হযরত আলীর ছেলে আবুল টাইগার (৪৭) ও একই এলাকার মৃত বদর উদ্দিনের ছেলে আঃ করিম ওরফে কিরু (৪৭) এবং সিংগাইর উপজেলার বিনোদপুর এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে ইকবাল হোসেন (৩৭)।
 
ডিবির ইনচার্জ মোশাররফ হোসেন জানান, জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার এর দিক নির্দেশনায় ডিবির এসআই আসাদ মিয়ার নেতৃত্বে সিংগাইর উপজেলার গোবিন্দল উত্তরপাড়া এলাকা থেকে ১৫ গ্রাম হেরোইনসহ আবুল টাইগার ও কিরু নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। অপরদিকে এসআই মোঃ নাজমুল আলমের নেতৃত্বে বিনোদপুর (ঋষিপাড়া) এলাকা থেকে 
২০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মুল্য ৩ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানান তিনি। এ ব্যাপারে সিংগাইর থানায় দুটি পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার