ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ৭-১১-২০২২ দুপুর ১২:২৮
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোঃ আতাউর রহমানের (৬৮) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার, (৭ নভেম্বর) বেলা ১১ টায় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায়, উপজেলা চত্বরে মরহুমের জানাযা সম্পন্ন করা হয়। মুক্তিযোদ্ধা আতাউর রহমান উপজেলার আন্ধারমানিক গ্রামের মৃত-শেখ ওয়াজ উদ্দিনের মেঝো ছেলে এবং  বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সাবেক সিনিয়র কর্মকর্তা ছিলেন তিনি। 
 
পারিবারিক সুত্রে জানা যায়- মোঃ আতাউর রহমান (৬৮) গত রোববার বিকেলে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন তিনি। পরিবারের মধ্যে তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। জানাযা শেষে আন্ধারমানিক পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
 
মুক্তিযোদ্ধা মোঃ আতাউর রহমানের দাফনের আগে হরিরামপুর উপজেলা প্রশাসন ও পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান,হরিরামপুর থানা উপঃ পরিদর্শক মোঃ তৌহিদুল ইসলাম (ওসি তদন্ত), হরিরামপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ হাসান ইমাম,উপজেলা কৃষি অফিসার আঃ গাফফারসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ