কৃষি, মৎস্য ও প্রক্রিয়াজাত খাদ্য সম্ভাবনাকে কাজে লাগাতে এফবিসিসিআই ও ইউএসডিএ এর বিটিএফ প্রকল্পের মধ্যে সমঝোতা স্মারক সই
বিশ্ববাজারে বাংলাদেশের কৃষি, মৎস্য ও প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি সম্ভাবনাকে কাজে লাগাতে ইউএসডিএ (ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার) ফান্ডেড বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন (বিটিএফ) প্রকল্পের সাথে সমঝোতা স্মারক সই করেছে এফবিসিসিআই।
রবিবার বিকেলে এফবিসিসিআই কার্যালয়ে এ চুক্তি সাক্ষর হয়। এফবিসিসিআই’র পক্ষে সভাপতি মোঃ জসিম উদ্দিন ও ইউএসডিএ ফান্ডেড বিটিএফ প্রকল্পের পক্ষে প্রকল্প পরিচালক মিশেল জে. পার সমঝোতা স্মারকে সই করেন।
এফবিসিসিআই সভাপতি বলেন, বিশ্ববাজারে বাংলাদেশের কৃষি ও প্রক্রিয়াজাতপণ্যের ব্যাপক সম্ভাবনা থাকলেও আন্তর্জাতিক মানের অভাবে সেখানে মূলধারার বাজার ধরা সম্ভব হচ্ছেনা। এ সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে বিটিএফ প্রকল্প এবং এফবিসিসিআইয়ের মধ্যে নিয়মিত সহযোগিতার বিকাশ ঘটবে যা বাংলাদেশের কৃষিপণ্যের রপ্তানি সম্প্রসারণ ও বৈচিত্র্যকরণ, রপ্তানি ও আমদানিকৃত খাদ্য সামগ্রীর নিরাপত্তা ও গুণমান নিশ্চিত করা এবং কৃষি বাণিজ্যের জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা উন্নত করায় কার্যকর ভূমিকা রাখবে।কম দামে দেশে ও বিদেশে কৃষি খাদ্যপণ্য নিশ্চিত করতে কৃষি উৎপাদন আরো বাড়াতে হবে বলে মনে করেন মোঃ জসিম উদ্দিন।
ইউএসডিএ ফান্ডেড বিটিএফ প্রকল্প পরিচালক মিশেল জে. পার বলেন, এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশের বেসরকারি খাতের সাথে কৃষিভিক্তিক তথ্য আদান প্রদানের সুযোগ বাড়বে যা আন্তর্জাতিক মূলধারার বাজারে খাদ্যপণ্য রপ্তানিতে ভূমিকা রাখবে।ইউএসডিএ ফরেন এগ্রিকালচারাল সার্ভিস এর ইন্টারন্যাশনাল প্রোগ্রাম স্পেশালিস্ট ভিকটোরিয়া বেকার বলেন, এ সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে বাংলাদেশের বেসরকারি খাতের সাথে ইউএসডিএ এর অর্থায়নে পরিচালিত বিটিএফ প্রকল্পের মধ্যে পারস্পরিক সহযোগীতা আরো জোরদার হবে। এ সহযোগীতা বাংলাদেশের কৃষি উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।
সমাপনি বক্তব্যে এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন এফবিসিসিআই এবং ইউএসডিএ ফান্ডেড ট্রেড ফ্যাসিলিটেশন প্রজেক্ট এর এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কৃষি পণ্যের স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ সহজ হবে। সেই সাথে পরীক্ষাগার, গুদামসহ সরকারি বেসরকারী কৃষি সংস্থাগুলির সক্ষমতা বাড়বে। বাংলাদেশের কৃষি উন্নয়নে বিটিএফ প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন বিটিএফ প্রকল্পের ডেপুটি চিফ অব পার্টি ফুয়াদ মোঃ খালিদ হাসান
অনুষ্ঠানে আরো কথা বলেন এফবিসিসিআইর প্যানেল উপদেষ্টা খন্দকার গোলাম মোয়াজ্জেম ও ড. মোঃ শামসুল হক।এফবিসিসিআইর সহ-সভাপতি মোঃ আমিন হেলালী, সালাউদ্দিন আলমগীর, মোঃ হাবীব উল্লাহ ডন, পরিচালকবৃন্দ, উপদেষ্টাবৃন্দ ও মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস
শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’
প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান
শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ
বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ
কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি
১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ
সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত
নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি
রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত