ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মধুপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে হত্যা : ২৪ ঘন্টার মধ্যে স্বামী-দেবর গ্রেফতার


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ৭-১১-২০২২ দুপুর ৩:৯
টাঙ্গাইলের মধুপুর পৌর এলাকার অলিপুর গ্রামের অন্তঃসত্ত্বা নাসরীন আক্তার (২৪) নামে এক গৃহবধূর মৃত্যুর ৩০ দিন পর ময়নাতদন্তে বেরিয়ে এলো হত্যার মোটিভ। ময়নাতদন্তের পরে মৃত নাসরীনের বাবা নাছির উদ্দীন (১৯ অক্টোবর) বাদী হয়ে উদ্দেশ্য সাধন কল্পে শ্বাসরুদ্ধ করে হত্যার অপরাধে ৫ জন আসামি উল্লেখ করে এবং ৩/৪ জন অজ্ঞাতনামা মামলা দায়ের করেন। ১ নং আসামি নাসরিনের স্বামী আবুল হাসনাত শুভ (৩০), ২ নং স্বামীর বোন স্বর্ণা আক্তার (২৮), ৩ নং শাশুড়ী হোসনে আরা হ্যাপী (৫৫), ৪ নং ননদের স্বামী আঃ খালিদ (৩২), ও দেবর হাসিবুল হাসান শান্ত (২৫)। 
 
গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা নয়, ময়নাতদন্তে হত্যার আলামত মিলেছে । হত্যার দায়ে পুলিশ বুধবার (১৯ অক্টোবর) রাতে শেরপুর জেলার নকলা উপজেলা থেকে স্বামী আবুল হাসনাত শুভ ও দেবর হাসিবুল হাসান শান্তকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ অক্টোবর) স্বামী ও দেবরকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। শুভ ও শান্ত অলিপুর গ্রামের বাসিন্দা সাবেক পুলিশ সদস্য আবদুস সালামের ছেলে।
 
মামলার তদন্ত কর্মকর্তা মধুপুর থানার এসআই মেহেদী হাসান রাব্বি জানান, গত ১৮ সেপ্টেম্বর সকালে অলিপুর গ্রামের নিজ ঘরে ঝুলন্ত অবস্থা থেকে নাসরিনের লাশ উদ্ধার হয়। তখন একে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল তার শশুর বাড়ীর লোকজন। কিন্তু নাসরিনের বাবা'র পরিবার থেকে একে হত্যা বলে দাবি করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে জিডি মূলে লাশ মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার আলামত মিলে। 
 
উল্লেখ্য- টাঙ্গাইলের মধুপুর পৌরশহরের মালাউড়ী (অলিপুর) গ্রামের নাছরিন নামের (২৩) এক গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন ফাঁস দিয়ে আত্মহত্যার কথা বললেও নাছরিনের পরিবার দাবি করেছেন তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
 
মধুপুর পৌরশহরের অলিপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে শুভ (২৯) এর সাথে বেরীবাইদ ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের নাছির উদ্দিনের ছোট মেয়ে নাসরীন সাথে প্রায় দেড় বছর আগে বিয়ে হয়। নাসরীন মাদারগঞ্জে কলেজের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী। 
 
নাছরিনের ভাই রুবেল মিয়া জানান, গত ১৮ সেপ্টেম্বর সকালে অলিপুর গ্রামের শিশু বাড়ীর নিজ ঘরে ঝুলন্ত অবস্থা থেকে নাসরিন আক্তারের লাশ উদ্ধার হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। পারিবারিক ভাবে একাধিকবার নির্যাতনের শিকার হয়েছেন। স্বামীকে ভালো করার জন্যই সে লাশ হয়েছে। তার পরিবারের লোকজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বলে কাটিয়ে দিতে চেয়েছিলো। আমার বোনকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। আমরা আদরের ছোট বোন নাসরীনের হত্যার বিচার চাই। 

এমএসএম / এমএসএম

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি