বুড়িগঙ্গা নদী থেকে যুবকের লাশ উদ্ধার
৬ নবেম্বর দুপুর ২ টার সময় বুড়িগঙ্গা নদী থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩ নবেম্বর নিখোঁজ হলে ৬ নবেম্বর নিখোঁজ ব্যাক্তির চোখ-মুখ কস্টেপ পেঁচানো লাশ মিললো বুড়িগঙ্গা নদীতে। নিখোঁজের বিষয় একটি জিডি এন্ট্রিও হয়েছিল মোহাম্মদপুর থানায়।
রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজার সাদেক খান কৃষি মার্কেট এলাকা থেকে সাকিব (২৩) নামের এক যুবক গত ৩রা নভেম্বর নিখোঁজ হয় । ৬ ইং নভেম্বর শনিবার দুপুর ২ টার সময় আরশি নগর গুদারা ঘাট সংলগ্ন ভাঙ্গা ব্রিজের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে কেরানীগঞ্জ থানা ও বছিলা নৌ পুলিশ। সাকিব মোহাম্মদপুর সাদেক খান কৃষি মার্কেট বেড়িবাঁধের পাশে পিকাপ ট্রাকের ড্রাইভার ছিলেন। সাকিব গত ৩রা নভেম্বর নিখোঁজ হলে তার আত্মীয়স্বজনরা ৫ নভেম্বর মোহাম্মদপুর থানায় একটি সাধারন ডায়রী করেন। পরবর্তীতে মোহাম্মদপুর থানা পুলিশ সাকিবের পিকাপ ট্রাকটি আরশি নগর গুদারা ঘাট সংলগ্ন ভাঙ্গা ব্রিজের কাছ থেকে ৫ নভেম্বর উদ্ধার করেন। তারপরের দিন দুপুরের দিকে এক মহিলা ভাঙ্গা ব্রিজের নিচে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়দের জানালে, স্থানীয়রা পুলিশকে ফোন করলে পুলিশ সহ সাকিবের আত্মীয় স্বজনরা লাশ দেখে সাকিবের লাশ সনাক্ত করেন। বসিলা নৌপুলিশ এবং কেরানিগঞ্জে থানা-পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছেন। এই ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে সাকিব হত্যার বিষয়ে সন্দেহ মূলক ভাবে কয়েকজন কে জিজ্ঞাসাবাদ করার জন্য ইতিমধ্যে আটক করেছে র্যাব। নিহত সাকিব ভোলা জেলার দুলারহাট উপজেলার নুরাবাদ গ্রামের কামাল হোসেনের ছেলে। তিনি স্ত্রীসহ মোহাম্মদপুর মেকাব খান রোড ভাড়া বাসায় থাকতেন।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
Link Copied