আনোয়ারায় বেসরকারি ব্যাংকসহ ২০ দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আগুন লেগে একটি বেসরকারি এবি ব্যাংকের শাখাসহ ২০টি দোকান পুড়ে তছনছ হয়ে গেছে।এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যাংক কর্মকর্তা ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।রোববার (৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সুত্রে জানায়,রাত ১২টার দিকে আনোয়ারা চাতরী চৌমুহনী বাজারের ভোজনবাড়ি রেস্টুরেন্টের ভবনের পাশে একটি ঝাল বিতান দোকানে আগুন লাগে।এরপর তা আশপাশের দোকান এবং এবি ব্যাংকের শাখায় ছড়িয়ে পড়ে।এ সময় আগুনের তীব্রতা বেড়ে গেলে লোকজন তা নেভাতে হিমশিম খায়।পরে আনোয়ারা ফায়ার সার্ভিস,লামার বাজার,বাঁশখালী, চন্দনাইশ ও সিইউএফএল ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করলে রাত চারটার দিকে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।এ সময় এবি ব্যাংকের প্রহরীসহ আটকে পড়া দুজনকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ক্ষতিগ্রস্ত ভোজন বাড়ি রেস্টুরেন্টের মালিক জানান, ঠিক রাত ১২টায় দোকান বন্ধ করে চলে যাচ্ছিলাম। এসময় নিচ থেকে খবর আসে ঝাল বিতানের ভেতরে আগুনে পুড়ে যাচ্ছে। দ্রুত আমরা বের হয়ে আসি এবং আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে।ঝাল বিতানের ভেতরে তালা বদ্ধ থাকায় আগুন ছড়িয়ে পড়ে পুরো ভোজন বাড়ি রেস্টুরেন্টসহ পুরো ভবনে। এতে করে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এদিকে আগুনে বেসরকারি এবি ব্যাংকের শাখা পুড়ে গেছে।তবে ব্যাংকের নিরাপত্তা ভল্ট শতভাগ সুরক্ষিত আছে বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা।গ্রাহকের স্বার্থ সংশ্লিষ্ট জরুরি সব ডকুমেন্টস ভল্টে থাকায় তাও রক্ষা পেয়েছে।তাছাড়া এবি ব্যাংক শতভাগ অনলাইন ব্যাংকিং হওয়াতে ডাটাগুলো সেন্ট্রাল সার্ভারে সংরক্ষিত আছে। যে কারণে দ্রুততার সাথে সব ডাটা সংরক্ষণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।তাতেও আগুনে পুড়ে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান কর্মকর্তারা।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম জোনের উপ সহকারি পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জানান, আগুনের খবর পেয়ে আনোয়ারা, চন্দনাইশ, বাঁশখালী ও লামার বাজার ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। এসময় ভবনে আটকে থাকা সিকিউরিটি গার্ডকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।আগুণের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত করে জানা যাবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী
ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার
Link Copied