ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ঘূর্ণিঝড় ইয়াসের ঢেউয়ের ঝাপটায় শ্রীহীন পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ২৮-৫-২০২১ বিকাল ৬:২৪

ঘূর্ণিঝড় ইয়াস ও চলমান পূর্ণিমার জোর প্রভাবে বঙ্গোপসাগরের ঢেউয়ের ঝাপটায় শ্রীহীন হয়ে পড়েছে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত। চেনা সৈকত অচেনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রকৃতির অপার সৌন্দর্য পর্যটকদের জন্য সেজে থাকা পুরো সৈকত লণ্ডভণ্ড হয়ে গেছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কেটে গেলেও ক্ষতচিহৃ রয়ে গেছে পুরো সৈকত তথা উপকূলজুড়ে। 

 

সরেজমিন দেখা গেছে, গত কয়েক দিনের ঢেউয়ের তাণ্ডবে ক্ষতবিক্ষত সৈকত রক্ষার বালুভর্তি জিও টিউব। কয়েকটি জিও টিউব তুফানের তোড়ে ফেটে বালু বের হয়ে গেছে। জিও টিউবের পাশের বালু সরে গিয়ে সমতল সৈকতে পুকুর তৈরি হয়েছে। জিও টিউবের পাশে চাপা দেয়া বালুভর্তি জিও ব্যাগ এদিক-সেদিক ছড়িয়ে-ছিটিয়ে গেছে। সৈকতের পাশের পাবলিক টয়লেটের অধিকাংশ ভেঙে গেছে। সৈকতের কয়েকশ ছোট দোকান ভেঙে স্রোতে ভেসে গেছে সমুদ্রে। সৈকত লাগোয়া আবাসিক হোটেল কিংস ধ্বংস্তূপে পরিণত হয়েছে। আবাসিক হোটেলটির বড় বড় আকারের কংক্রিট ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। সরদার মার্কেটের অর্ধেক তুফানে নিয়ে গেছে। কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে পূর্বদিকে কাউয়ারচর পর্যন্ত সৈকতের সংরক্ষিত বনের শত শত গাছপালা উপড়ে যেখানে-সেখানে পড়ে আছে। সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে পর্যটকদের বিনোদন কেন্দ্র কুয়াকাটা জাতীয় উদ্যান। সৈকত তটে থাকা ঝাউবন, নারিকেল কুঞ্জ, তালবাগান, শালবনসহ শুঁটকিপল্লী তছনছ হয়ে গেছে। 

 

কুয়াকাটার স্থানীয় বিনিয়োগকারী আল-আমিন মুসুল্লী বলেন, প্রতি জোয়ারের পর ভাটায় সৈকতে এলে অচেনা লাগে। গত কয়েক দিনের ঢেউয়ের তাণ্ডবে সৈকতের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে।

পর্যটন ব্যবসায়ী মো নাসির উদ্দিন বলেন, সৈকতের শতাধিক দোকানপাট ভেঙে চুরমার হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স ৠাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমএ মোতালেব শরীফ বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে কেটে গেছে কিন্তু সৈকতের সৌন্দর্য নষ্ট করে দিয়েছে। এখন সবাইকে উদ্যোগ নিয়ে সৈকতের সৌন্দর্য ফিরিয়ে আনতে হবে।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত