মধুপুরে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী আটক
টাঙ্গাইলের মধুপুরে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী আমিনুল ইসলাম মন্ডল (২৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার মধুপুর থানা পুলিশের বিশেষ অভিযানে তিনি আটক হয়েছেন। আটক সাজা প্রাপ্ত আসামী আমিনুল মন্ডল মধুপুর উপজেলার পৌর এলাকার মালাউড়ী গ্রামের মতি মন্ডলের ছেলে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল আমিন আটক আমিনুল ও তার পরিবারের বরাত দিয়ে জানান, গত ২০১৯ সালে রাজমিস্ত্রির কাজে শরীয়তপুর জেলার নড়িয়া থানায় আমিনুল অবস্থান করতেন। স্থানীয় এক যুবতীকে সম্পর্কের সূত্রে ফুঁসলিয়ে মধুপুর নিয়ে এসে বিয়ে করেন। এ নিয়ে ওই যুবতীর অভিভাবক নড়িয়া থানায় নারী শিশু নির্য়াতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করেন। মামলা নম্বর ২৭, তারিখ ২৬/০৩/২০১৯। এ মামলায় আমিনুল আটক হয়ে জেলে গিয়ে ছিলেন। পরে জামিনে এসে দুই তিনবার হাজিরা দিয়ে পলাতক থাকেন। পলাতক আসামী আমিনুলের অনুপস্থিতিতে শরীয়তপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন সংক্রান্ত বিজ্ঞ বিশেষ ট্রাইবুনাল যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ
নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি
Link Copied