কোপা আমেরিকা জয়, শ্বশুর বাড়িতে শুভেচ্ছায় সিক্ত হলেন মেসি
কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ ব্যবধানে হারিয়ে ২৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটায় আর্জেন্টিনা।
এই জয়ের পরে দেশে ফিরে শ্বশুর বাড়িতে পরিবার ও প্রতিবেশীদের শুভেচ্ছায় সিক্ত হলেন বিশ্ব ফুটবলের মহাতারকা আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
এর আগে ট্রফি জয় করে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় ফেরেন মেসিরা। শিরোপা জয়ের নায়কদের বরণ করে নিতে হাজারো মানুষ নেমে আসে বুয়েনস এইরেসের রাস্তায়।
দেশের হয়ে মেসির এটিই প্রথম আন্তর্জাতিক শিরোপা। বর্ণিল ক্যারিয়ারে এখন যার শুধু একটা বিশ্বকাপ জয় বাকি।
মেসি ঘরে ফিরতেই সবার আগে সন্তানরা তাকে স্বাগত জানান। বাবাকে জড়িয়ে ধরতে ছুটে যান তারা।
ক্যারিয়ারের অনেক শিরোপা জয়ের আনন্দই মেসি ভাগ করেছেন সতীর্থদের সঙ্গে। কোনও সন্দেহ নেই, সেগুলোর চেয়ে এই মুহূর্তটাই শীর্ষে থাকবে তার কাছে।
মেসির ট্রফি জয়ের পর তার তিন সন্তানের আনন্দ উদযাপনের একটি ভিডিও ভাইরাল হয়।
সন্তানদের জন্য মেসি তার শ্বশুর বাড়িতে পৌঁছালে প্রতিবেশীরাও তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
প্রীতি / প্রীতি
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ