ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কাপ্তাইয়ে আ'লীগ নেতাকে মারধরের ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


কাপ্তাই প্রতিনিধি photo কাপ্তাই প্রতিনিধি
প্রকাশিত: ৮-১১-২০২২ দুপুর ১:৩৮
বাংলাদেশ আওয়ামী লীগ চিৎমরম ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ও কাপ্তাই উপজেলা আওয়ামী যুবলীগ'র সদস্য মোঃ হাবিবুর রহমানকে সশস্ত্র সন্ত্রাসী কতৃক মারধর করার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ। মঙ্গলবার সকালে কাপ্তাই উপজেলা পরিষদ চত্তরে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। পরে প্রতিবাদ সভা শেষে চিৎমরমে স্থায়ী সেনাক্যাম্প স্থাপনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর ইউএনও'র মাধ্যমে স্মারকলিপি প্রেরণ করা হয়।
 
প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, 
রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল হক, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি থোয়াইচিং মং মারমা, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, প্রকৌশলী আব্দুল লতিফ, কাজী মাকসুদুর রহমান বাবুল, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মিলন, কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি মোঃ নাছির উদ্দীন, সাধারন সম্পাদক তানভীর আহমেদ সিদ্দকী, কাপ্তাই উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ সেলিম চৌধুরী, সাধারন সম্পাদক একরামুল হক, কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি এম নুর উদ্দীন সুমন, বর্তমান সভাপতি রফিকুল ইসলাম সুমন, সাধারন সম্পাদক নিজাম উদ্দীন ফরহাদ সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 
 এসময় প্রতিবাদ সমাবেশে কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী বলেন, চিৎমরমে জেএসএস এর সশস্ত্র সন্ত্রাসীরা আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হুমকি ধামকি দিচ্ছে এবং ইতিমধ্যে তারা অনেক নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করেছে এবং অনেকজনকে হত্যার উদ্দেশ্যে মারধর করছে। এঘটনায় এলাকাজুড়ে অনেক আতংক বিরাজ করছে। তাই দ্রুত সময়ে চিৎমরম ইউনিয়নে স্থায়ী সেনাক্যাম্প স্থাপনের জন্য জোর দাবী জানান তিনি।প্রসঙ্গত, গত সোমবার সন্ধা ৬টায় কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়ন এর রেস্ট  হাউজ এর পাশ হতে আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমানকে সশস্ত্র সন্ত্রাসীরা ধরে নিয়ে জঙ্গলের দিকে নিয়ে যায়। সেখানে তাকে প্রচন্ড মারধর করার পর আমতলী নামক স্থানে রাস্তার পাশে রেখে যায়। খবর পেয়ে দলের নেতাকর্মীরা আহত মোঃ হাবিবুর রহমানকে উদ্ধার করে চিকিৎসার জন্য চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে নিয়ে আসেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত