ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

স্বামীসহ ঝিনাইদহ সাব-রেজিস্ট্রার আমিনা বেগমের সম্পদের হিসাব চেয়েছে দুদক


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ৮-১১-২০২২ দুপুর ৩:৩৯

দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঝিনাইদহ সদর উপজেলার সাব-রেজিস্ট্রার আমিনা বেগম ও তার স্বামীরসহ তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আমিনা বেগম ও তার পরিবারের সদস্যদের সম্পদের পরিমাণ জানতে দুদক থেকে চিঠি দেওয়া হয়েছে সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে।সোমবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে ঝিনাইদহ দু’দক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহিদ কালাম স্বাক্ষরিত একটি আদেশ সাব-রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়। বিষয়টি জাহিদ কালাম নিশ্চিত করেছেন।

দুদকের উপপরিচালক জাহিদ কালাম স্বাক্ষরিত এক চিঠি থেকে এমন তথ্য জানা যায়। এতে বলা হয়েছে, জ্ঞাত আয় বহির্ভূত স্বনামে বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন তার (আমিনা বেগম, সাব-রেজিস্ট্রার, ঝিনাইদহ সদর) এবং তার স্বামী রুবাইয়াত আনোয়ার ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিরা তাদের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব বিবরণ দাখিল করবেন।

আমিনা বেগম চাকরিতে যোগদানের পর বিভিন্ন সময় দুর্নীতির মাধ্যমে তিনি এবং তার স্বামী রুবাইয়াত আনোয়ার ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিরা নামে বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তির মালিক হয়েছেন। তাই তাদের সবার সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ দেয় দুদক। আগামী ২১ কার্যদিবসের মধ্যে হিসাব দাখিলে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।আদেশে আরও বলা হয়, মিথ্যা বিবরণী দাখিল করলে আইন মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আমিনা বেগম মাগুরা জেলার মেয়ে। তিনি ঝিনাইদহ সদর সাব-রেজিস্ট্রার এর দায়িত্ব পালন করছেন।
দুদকের চিঠির বিষয়ে জানতে চাইলে সাব-রেজিস্ট্রার আমিনা বেগম বলেন, আমার স্থাবর-অস্থাবর সম্পত্তির খোঁজ নিতে চিঠি দিয়েছে দুদক। এটি দাপ্তরিক ব্যাপার। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আমি কিছু বলবো না।

এমএসএম / এমএসএম

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক