শাহজাদপুরে সাজেদা ফাউন্ডেশন উওরণ কর্মসূচির অবহিতকরণ সভা
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাজেদা ফাউন্ডেশন উওরণ কর্মসূচির অবহিতকরণ ও সাজেদা ফাউন্ডেশন এর কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০ টায় সাজেদা ফাউন্ডেশন অফিসে আয়োজিত অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আলম, উপজেলা সমাজসেবা অফিসার মো. আসাদুজ্জামান, পোতাজিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর জাহান বাচ্চু। জোনাল ম্যানেজার উওরণ কর্মসূচি মো. রুহুল আমিন, আঞ্চলিক ব্যবস্থাপক সূচনা জয়ন্ত কুমার ঘোষ, আঞ্চলিক ব্যবস্থাপক বিবর্তন মো. রেজুয়ানুল করিম মন্ডল ও সকল কর্মসূচির এলাকা ব্যবস্থাপক, টিম লিড, ম্যানেজার সহ সকল কর্মী বৃন্দ। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উওরণ কর্মসূচির প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং কর্মসূচির সকল কার্যক্রম নিয়ে প্রশংসা করেন এবং প্রতিবন্ধী ব্যাক্তি ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে এ উপজেলায় কাজ করার পরামর্শ প্রদান করেন। উল্লেখ্য, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, ঝিনাইদহ, শরিয়তপুর ও চাদপুর জেলার ২৬ টি উপজেলায় কর্মসূচিটির কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন