ধামইরহাটে মাদক বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে ইমাম মুয়াজ্জিন ওলামাদের নিয়ে মত বিনিময়
নওগাঁর ধামইরহাটে ইমাম মুয়াজ্জিন ওলামাদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪ টায় উপজেলার ধামইরহাট উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কতৃক আয়োজিত পরিষদ হলরুমে ইমাম মুয়াজ্জিন ও ওলামা কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মাও মোঃ আব্দুর রহমান শাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম। এ সময় তিনি বলেন, ‘জুয়া মাদক, বাল্যবিবাহ, যৌতুক ও অশ্লীলতা প্রতিরোধে সমাজে আলেমদের ভূমিকা অপরিহার্য।’ মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন মাও জাকারিয়া সাহেব, মাওলানা ইনআমুল হক, মাওলানা আব্দুল কাহ্হার সিদ্দিক মুনিপুরী, মাও রবিউল ইসলাম, মাও গোলাম রাব্বানী, মোঃ শহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মোঃ আবু ছালাম ফুল্টু প্রমুখ। আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করেন মাও মোর্শেদুল আলম।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত