ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

হোমনায় র‍্যাবের পৃথক অভিযানে ৯৪ কেজি গাঁজাসহ , মা মেয়ে ও দুই ভাই আটক!


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৯-১১-২০২২ দুপুর ১১:৪৭
কুমিল্লার হোমনায় পৃথক অভিযানে ৯৪ কেজি গাঁজাসহ মা মেয়েও দুই ভাইকে  আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এর  একটি চৌকস টিম। 
 
মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে  র‌্যাব-১০ এর একটি টিম উপজেলার  ঘনিয়ারচর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজা এবং  একটি মোটর সাইকেলসহ  মো.আরাফাত হোসেন ওরফে  বিশাল(২৭) ও মো. জুবায়েদ হোসেন(৩৫) নামের দুই সহোদর ভাইকে  আটক করা হয়। উভয়ই ঢাকা জেলার  কলাবাগান থানার কাঠাল বাগান এলাকার ২৮২ নং ফ্রি স্কুলস্ট্রিটের বাসিন্দা  মো. দেলোয়ার হোসেনের ছেলে। 
 
অপরদিকে  ১০টার দিকে উপজেলার জয়নগর গ্রামের এরশাদ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে  ৫২ কেজি গাঁজাসহ  মাদক কারবারি  মা শিল্পী আক্তার ও তার মেয়ে  মোছা,লিপি আক্তার  (২০)কে গ্রেফতার করে। তারা উভয় জয়নগর গ্রামের মো. এরশাদ হোসেনের স্ত্রী ও মেয়ে। 
 
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য  এসআই(নিঃ) মেহেদুল ইসলাম ও  হাবিলদার মো. সফিজুল ইসলাম বাদী হয়ে হোমনা থানায়  অভিযোগ দাখিল করেছেন। 
 
হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা হয়েছে। আগামীকাল আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ