ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

‘রাজনৈতিক কর্মসূচির নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে ব্যবস্থা’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১১-২০২২ দুপুর ১২:১০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, রাজনৈতিক দল সভা-সমাবেশ করবে এতে আমাদের কোনো হস্তক্ষেপ নেই। আমরা তাদের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেব না। কিন্তু কেউ রাজনৈতিক কর্মসূচির নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্সে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু জনগণের কাছে পুলিশ নির্ভরতা ও আস্থার জায়গা তৈরি করতে পেরেছেন। এটা ধরে রাখতে হবে।‌ আপনারা জীবন বাজি রেখে কাজ করছেন বলেই সন্ত্রাস দমনে আজ আমরা বিশ্বে প্রশংসিত। আপনারা সফল হতে পেরেছেন বলেই জলদস্যু, বনদস্যু পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। 

বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান বলেন, বর্তমানে পুলিশের কর্মপরিধি বেড়েছে, চ্যালেঞ্জ বেড়েছে। অপরাধের ধরন ও কৌশলে পরিবর্তন এসেছে। দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছে। দেশের আইন-শৃঙ্খলা সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে বলেই দেশের অগ্রগতি অব্যাহত আছে।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় পুলিশের প্রতি জনগণের আস্থা অনেক বেড়েছে। পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। এ আস্থার কারণে আমাদের কাছে জনগণের প্রত্যাশাও বেড়েছে। জনগণের প্রত্যাশা পূরণ ও তাদের আস্থা ধরে রাখতে নতুন উদ্যমে দায়িত্ব পালন করতে হবে। সকলে মিলে একযোগে কাজ করে আমাদের সাফল্য ধরে রাখতে হবে।

পুলিশ প্রধান বলেন, থানা পুলিশের সেবার মূল কেন্দ্র। থানায় জনগণের সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে তদারকি বাড়াতে হবে। থানার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

আইজিপি বলেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকসহ অন্যান্য অপরাধে সংশ্লিষ্ট থাকার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আমাদের অবস্থান 'জিরো টলারেন্স'। 

কিশোর অপরাধ সম্পর্কে আইজিপি বলেন, কিশোররা নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। কিশোর অপরাধ দমনে পুলিশের তৎপরতা আরও বাড়াতে হবে, যাতে কোনো এলাকায় কিশোর অপরাধের নামে 'গ্যাং' কালচার গড়ে উঠতে না পারে। এক্ষেত্রে, সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন আইজিপি।

এমএসএম / এমএসএম

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী