ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ডামুড্যায় ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ৯-১১-২০২২ দুপুর ১:৫১

শরীয়তপুরের ডামুড্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে । বুধবার (৯ নভেম্বর) সকালে উপজেলা প্রাঙ্গণে মেলায় আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের  সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি, ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার, ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পঃ পঃ কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শেখ শরীফুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম,মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমান, আইসিটি কর্মকর্তা লিটন মুন্সি, মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, ইউআরসি কর্মকর্তা ফয়জুল কবির, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার বলেন, জমির খতিয়ান ডিজিটাল মাধ্যমে সকালে আবেদন করলে বিকেলে পাবেন। সম্পূর্ণ দুর্নীতি মুক্ত, দালালমুক্ত হয়রানি মুক্ত ভাবে ডিজিটাল মাধ্যমে আমরা সেবা দিচ্ছি।

আনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী ২০০৯ সালের সরকার গঠনের পর একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে ২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নতি স্বপ্ন দেখেছিলেন।

সেই লক্ষ্যে পৌঁছাতে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। আমাদের ভিজিটর প্রযুক্তি ব্যবহারের মধ্যে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশ হবে। একটা সময় পুরো কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হবে। এবং বেশ কিছু জায়গায় পরীক্ষামূলক করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া