ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সোনারগাঁয়ে এমপি স্বাক্ষর জাল করার অভিযোগ চেয়ারম্যান বাবুলের বিরুদ্ধে


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ৯-১১-২০২২ দুপুর ২:২৮

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এমপির স্বাক্ষর জাল করার অভিযোগ উঠেছে চেয়ারম্যান মাহাবুবুর রহমান বাবুল বিরুদ্ধে। গত সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সভাপতি প্রার্থী মো: জাকির সরকার।  

লিখিত অভিযোগে মো: জাকির সরকার উল্লেখ করেন, উপজেলার বারদী হাই স্কুল এন্ড কলেজে গভর্নি বডির কমিটি গঠনে প্রধান শিক্ষকের মাধ্যমে অনলাইনে আবেদন পত্র জমা নেওয়া হয়। কিন্তু বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান বাবুল অনৈতিক প্রভার বিস্তার করে স্থানীয় সংসদ সদস্যের ভূয়া উপানুষ্ঠিক পত্রের কপি দাখিল করে জাল জালিয়াতির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা হতে নিজেকে প্রতিষ্ঠানের সভাপতি পদে মনোনয়ন সম্পন্ন করেছেন। গভর্নি বডির গঠনকল্পে প্রতিষ্ঠানের প্রধান অনলাইন আবেদনে বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: জহিরুল হকের নাম প্রস্তাব করলেও পরে সংসদ সদস্য কর্তৃক পূর্বের সকল উপানুষ্ঠানিক পত্র বাতিল করে মো: জাকির সরকারকে সভাপতি পদে মনোনয়নের জন্য সুপারিশ প্রদান করা হয়। কিন্তু অজ্ঞাত কারনে জালজালিয়াতি করে মাহাবুবুর রহমান বাবুল ভূয়া ডিও পত্রের আলোকে নিজেকে সভাপতি পদে মনোনয়ন সম্পন্ন করেন। এতদ্বিষয়ে বাংলাদেশ জাতীয় সংসদের প্যাড এবং সংসদ সদস্যের কার্যালয়ের স্মারক,স্বাক্ষর, সীল ও সুপারিশের বর্ণনা জাল জালিয়াতি করে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের প্রস্তাব ছাড়াই মাহাবুবুর রহমান প্রতিষ্ঠানের সভাপতি মনোনীত হয়েছেন। সভাপতি পদে মাহাবুবুর রহমান বাবুল বহাল থাকলে শিক্ষার মান ক্ষতিগ্রস্থ হবে। 

তিনি আরও বলেন, স্থানীয় সংসদ সদস্যের প্যাডে স্বাক্ষর ও সীল জালজালিয়াতি করে গভর্নি বডি সভাপতি মনোনীত হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হওয়ার জন্য এমন জাল জালিয়াতি করেছে। এছাড়া বারদী হাই স্কুল এন্ড কলেজের দাতা সদস্য মো:সাইদ সরকার বাদি হয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা চেয়ারম্যানকে প্রধান বিবাধী করে ১৫ জনের বিরুদ্ধে নারায়গঞ্জের বিজ্ঞ সিনিয়র সহকারী জজ সোনারগাঁ আদালতে একটি দেওয়ানী মোকদ্দমা দায়ের করেন। 

এবিষয়ে সভাপতি পদে প্রার্থী সাবেক চেয়ারম্যান জহিরুল হক বলেন, আমার নাম সভাপতি পদে শিক্ষা বোর্ডে প্রস্তাব করে পাঠানো হয়। পরে এমপির স্বাক্ষর জালিয়াতি করে মাহাবুবুর রহমান বাবুল সভাপতি হয়েছেন।
বারদী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: মোস্তফা জানান, সভাপতির পদে প্রতিষ্ঠান থেকে জহিরুল হকের নাম প্রধান করে মো: জাকির সরকার ও জসিউর রহামনের নাম উল্লেখ করে তিন সদস্যের নাম প্রস্তাব করে শিক্ষা বোর্ডে পাঠানো হয়। পরে জানতে পারি মাহাবুবুর রহমান বাবুলকে সভাপতি করে কমিটি গঠন করা হয়েছে।   
সভাপতি পদে মনোনয়ন বিষয়ে মাহাবুবুর রহমান বাবুল বলেন, আমি সাংসদের স্বাক্ষর জাল করেছি কথাটি সত্য নয়। এমপি লিয়াকত হোসেন খোকা নিজে আমাকে একটি ডিও লেটার দিয়েছেন। 
স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা জানান, আমি মাহাবুবুর রহমান বাবুলকে কোনো ডিও লেটার দেইনি। তিনি আমার স্বাক্ষর স্ক্যান করে জালিয়াতির মাধ্যমে তার নাম সভাপতি পদে প্রস্তাব করে বোর্ডে পাঠিয়েছেন। এবিষয়ে আদালতেও একটি মামলা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান