ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

ভাওয়াল বীর আহসান উল্লাহ মাস্টারের ৭২তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৯-১১-২০২২ দুপুর ৪:১৬

ভাওয়াল বীর ও শ্রমিক নেতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মাস্টার এমপি’র ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের সভাকক্ষে এসব কর্মসূচী উদযাপন করা হয়।  

গাজীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাসুদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লা মন্ডল। তাঁর কর্মময় জীবনের ওপর অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক এনামুল হক, সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন, দপ্তর সম্পাদক এম এ ফরিদ প্রমুখ।

প্রয়াত নেতার জন্মদিন উপলক্ষ্যে আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যেগে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে গাজীপুর মহানগর  আওয়ামীলীগ আহসান উল্লাহ মাস্টারের নিজ বাড়ি মহানগরের হায়দরাবাদ গ্রামে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রসঙ্গত, ২০০৪ সালের ৭মে টঙ্গীর হায়দরাবাদ এলাকার নিজ গ্রামে স্থানীয় এম এ মজিদ উচ্চ বিদ্যালয় মাঠে এক শ্রমিক সমাবেশে সন্ত্রাসীরা দীনে দুপুরে জনপ্রিয় নেতা আহসান উল্লাহ মাস্টার এমপিকে গুলী করে হত্যা করে। তিনি ১৯৫০ সালের ৯ নভেম্বর আহসান ওই গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৬ এবং ২০০১ সালে গাজীপুর-২ (সদর ও টঙ্গী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। জীবদ্দশায় তিনি জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা