ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বালাগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে সাংবাদিকদের সাথে ইউএনও'র প্রেস ব্রিফিং


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৯-১১-২০২২ দুপুর ৪:১৮

সরকারের ডিজিটাল উদ্ভাবনী কার্যক্রম সমূহ তৃণমূল পর্যায়ে তুলে ধরার জন্য সিলেটের বালাগঞ্জ উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা আগামীকাল বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বুধবার (০৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বালাগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা উপজেলা নিবার্হী কর্মকর্তা রোজিনা আক্তার।

প্রেস ব্রিফিংয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা জানান, উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠেয় উদ্ভাবনী মেলায় বিভিন্ন বিষয়ে ৪টি প্যাভিলিয়নে ২৯ টি স্টল থাকবে। এ প্যাভিলিয়নগুলোতে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা (ডিজিটাল সেন্টার, পোস্ট-ই সেন্টার, ই-কমার্স, আর্থিক সেবা প্রদান প্রতিষ্ঠানসমূহ), শিক্ষা, দক্ষতা ও উন্নয়ন এবং কর্মসংস্থান বিষয়ে উপস্থাপন করা হবে।

এ ছাড়া মেলায় থাকছে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইন কুইজ প্রতিযোগিতার নিবন্ধন। অনলাইনে রেজি. চলবে আগামী ২৬ নভেম্বর রাত ১২ টা পর্যন্ত। (রেজি. লিংক quiz.digitalbangladesh.gov.bd) দিনব্যাপী মেলা শেষে বিভিন্ন প্রতিযোগিদের মধ্য হতে তিন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসেবে মূল্যায়ন করা হবে বলেও জানান উপজেলা নিবার্হী কর্মকর্তা রোজিনা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন, বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভূলন, প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, সাংবাদিক কাজল মিয়া, রাজিন আহমদ, জাকির হোসেন প্রমুখ।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার