ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

দশ বছর পর উপজেলা আ.লীগের সম্মেলনঃ সভাপতি শিবলী সাদিক, সম্পাদক মানিক


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৯-১১-২০২২ রাত ১০:২৬
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা আ’লীগের সম্মেলনে শিবলী সাদিক এমপি সভাপতি এবং জিয়াউর রহমান মানিক সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার (৯ নভেম্বর) বিকেল ৪ টায় দলের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী বাবুু রমেশ চন্দ্র সেন সভাপতি, সাধারন সম্পাদক ও কমিটির অন্যান্য পদের নাম ঘোষণা করেন। এসময় দলের সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন সফিক ও কেন্দ্রীয় আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন কমিটির সভাপতি শিবলী সাদিক আগের কমিটিতেও সভাপতি ছিলেন আর জিয়াউর রহমান মানিক ছিলেন যুগ্ম সাধারন সম্পাদক।
 
দীর্ঘ ১০ বছর পর মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সন্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। সম্মেলন উপলক্ষে সকাল থেকে ঢাক-ঢোল বাজিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে সম্মেলনে অংশ নিয়েছেন দলীয় নেতাকর্মীরা। দুপুর ২ টা ৩০ মিনিটে সম্মেলন শুরু হবার কথা থাকলেও দুপুর একটার মধ্যেই সম্মেলন স্থলে দলীয় নেতা কর্মীদের জন্য রাখা ২০ হাজার চেয়ার ভরে যায়। পরবর্তিতে আগত নেতাকর্মীরা মাঠের আশে পাশে এবং রাস্তায় অবস্থান নেন। এসময় পুরো সম্মেলন স্থলে উপস্থিত অর্ধলক্ষাধিক নেতাকর্মীদের ম্লোগানে মুখরিত হয়ে উঠে।
 
বেলা ৩টার পর দিনাজপুর জেলা আ’লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান এমপি কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দদের সাথে নিয়ে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন আ’লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী বাবু রমেশ চন্দ্র সেন এমপি। সন্মানিত অতিথি’র বক্তব্য রাখেন আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক এবং কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। নবাবগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন।
 
সম্মেলনকে ঘীরে প্রথম অধিবেশনে আ.লীগের নেতাকর্মীরা যতটা উজ্জীবিত ছিল দ্বিতীয় অধিবেশনে আবার ততটাই উৎকণ্ঠার মধ্যেই ছিল। কারণ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রায় চার ডজন প্রার্থী ছিল। সন্ধ্যায় দ্বিতীয় অধিবেশনের শুরুতে সভাপতি ও সাধারন সম্পাদক পদপ্রত্যাশীরা জীবনবৃত্তান্ত জমা দেন কেন্দ্রীয় আ’লীগ ও জেলা নেতৃবৃন্দের কাছে। এরপর শুরু হয় সাক্ষাৎকার পর্ব। চলে রাত সোয়া ১১টা পর্যন্ত। পরে কয়েক ঘন্টা ঘরোয়া মিটিং শেষে কেন্দ্রীয় কমিটির সিন্ধান্তে জেলা কমিটি একমত পোষণ না করায় কমিটি ঘোষণা না করে কেন্দ্রীয় ও জেলার নেতারা সম্মেলনস্থল ত্যাগ করে।
 
নবাবগঞ্জ উপজেলা আ’লীগের আংশিক কমিটির সহ-সভাপতি হয়েছেন ডাঃ মোশারফ হোসেন ও আমির হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক হয়েছেন সানোয়ার রহমান ও আবু শাহাদত মো. সায়েম আলী সবুজ, সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোছা. পারুল বেগম। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে জেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান নবাবগঞ্জ উপজেলা আ’লীগের পুরোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। সন্মেলনে সঞ্চালনা করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারন সম্পাদক আতাউর রহমান।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত