ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

করোনায় কর্মহীনদের মাঝে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ১২-৭-২০২১ দুপুর ২:৪
মাদারীপুরের শিবচরে করোনায় কর্মহীন দুস্থ ও অসহায় ৮০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণসামগ্রী বিতরণ করেছেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। সোমবার (১২ জুলাই) উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ নিয়ে উপজেলাটিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রায় সাড়ে ১৫ হাজার মানুষ ত্রাণসামগ্রী পেয়েছেন। 
 
শিবচর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের তত্ত্বাবধানে কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন- শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল লতিফ মোল্লা, ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াছ পাশা, কাঁঠালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোসলেম উদ্দিন সোহেল বেপারী, কাঁঠালবাড়ী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদকসহ অনেকে।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত