সুনামগঞ্জে শেখ হাসিনার ম্যুরাল থেকে এমপি ও উপজেলা চেয়ারম্যানের ছবি অপসারণের দাবিতে স্মারকলিপি প্রদান
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার প্রাণকেন্দ্রে সরকারি টাকায় নির্মিত শেখ হাসিনার ম্যুরাল থেকে এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও তার ভাই উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের ছবি অপসারণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি প্রদান করে মধ্যনগর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মধ্যনগরে সরকারি টাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসংবলিত ম্যুরাল স্থাপন করা হয়। ম্যুরালে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ডিজাইন উপেক্ষা করে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও তার ভাই মোজাম্মেল হোসেন রোকনের ছবি স্থাপন করা হয়েছে। এ কারণেই ফুঁসে উঠেছে এলাকাবাসী এবং ৩ দফা দাবি প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করেন তারা।
দাবিগুলোর মধ্যে ম্যুরাল থেকে এমপি ও তার সহোদরের ছবি অপসারণ, স্থাপত্যকর্মের মূল ডিজাইন পরিবর্তনের সাথে জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর সুউচ্চ মর্যাদায় আঘাত করার সাথে জড়িতদের আইনের আওতায় আনা।
এমএসএম / জামান
সীতাকুণ্ডে বিএনপির নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা
মেহেরপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিশিষ্টজনদের মতবিনিময় সভা
কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন
জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকের অভিযান
সন্দ্বীপে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার ও কারিগরি শিক্ষা বিষয়ক সেমিনার ‘দক্ষতার দিগন্ত
ভূরুঙ্গামারীতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে মানববন্ধন
একদিনের ব্যবধানে পাওয়া গেলো ভাইরাল তাজুর ১ মিলিয়ন ফলোয়ারের ফেসবুক পেইজ
ধূসর আওয়ামীলীগের সভাপতি বসলেন ইউনিয়ন পরিষদের চেয়ারে
মনিরামপুর বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি আজগার আলীর প্রয়ান দিবস
নাঙ্গলকোটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল
ঘোড়াঘাটে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে একজন নিহত
নাগরপুরে ২২ পিস ইয়াবাসহ দুই সহোদর গ্রেফতার