ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

এমপি তানভীর ইমামের চা আড্ডায় জনতার ঢল


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ১০-১১-২০২২ দুপুর ২:৪২

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের সংসদ সদস্য তানভীর ইমামের চা আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ নভেম্বর)বিকেলে উনুখাঁ পাগলা পীর উচ্চ বিদ্যালয় মাঠে এ চা আড্ডা অনুষ্ঠিত হয়।

রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মণ্ডলের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে তৃণমূলের নেতাকর্মীদের সাথে চা আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো।

উক্ত চা আড্ডা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উল্লাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ সরকার।

চা আড্ডা অনুষ্ঠানে উপজেলা, থানা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন