ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

মেসির সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন নেইমার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-৭-২০২১ দুপুর ২:১৭

লিওনেল মেসি আর নেইমার জুনিয়রের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা অজানা নয় সমর্থকদের। দীর্ঘদিন একই সঙ্গে ফুটবল ক্লাব বার্সেলোনায় খেলেছেন দুজন। তবে জাতীয় দলের প্রসঙ্গ আসলেই যতটা না বন্ধু, তার থেকে ঢের প্রতিপক্ষ হয়ে যান মেসি আর নেইমার। সদস্য সমাপ্ত কোপা আমেরিকার ফাইনালে কেউ কাউকে ছেড়ে কথা বলেননি। তবে মেসির আর্জেন্টিনার সঙ্গে পেরে ওঠেনি নেইমারের ব্রাজিল। বন্ধু মেসির বিজয় উল্লাস করার মঞ্চ বিষাদে ছেয়ে যায় নেইমারের জন্য।

তবে খেলা শেষে মেসিকে অভিনন্দন জানাতে ভুল করেননি নেইমার। অশ্রু মুছে এগিয়ে গেছেন বন্ধুর দিকে। বুকে বুক মিলিয়ে যেন বলেছেন, ‘তুমিই এর যোগ্য।’ পরে ড্রেসিংরুমেও মেসির সঙ্গে অনেকক্ষণ সময় কাটিয়েছেন নেইমার। সে ছবি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

একদিন পর আজ (সোমবার) নেইমার জানালেন, সেদিন কী কথা হয়েছিল মেসির সঙ্গে। নেইমার বললেন, ‘ফাইনালে হেরে যাওয়ার পর আমি গিয়ে আমার দেখা সব সময়ের সেরা খেলোয়াড়কে আলিঙ্গন করি, মেসি আমার বন্ধু ও ভাই। আমার মন খারাপ ছিল এবং তাকে মজা করে বলি, তুমি আমাকে হারিয়ে দিলে!’

পরাজয় কখনোই ভালো স্মৃতি এনে দেয় না। নেইমার তো পরাজয়ের কষ্ট ভুলতে পারেন না সহজে। 

জানালেন, ‘মেসি অসাধারণ! ফুটবলের জন্য এবং বিশেষ করে আমার জন্য সে যা করেছে সেজন্য তার প্রতি আমার রয়েছে সর্বোচ্চ সম্মান। কিন্তু হেরে যাওয়ায় আমি হতাশ, পরাজয় আমাকে ব্যথিত করে এবং এই অনুভূতি সঙ্গে নিয়ে কিভাবে চলতে হয় সেটা আমি এখনও শিখতে পারিনি।’

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে