ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

এক মাসে বালিকার দুইবার বিয়ে!

বাল্য বিয়ের অজুহাতে প্রেমিক বরের কাছ থেকে এনে অন্যত্র বিয়ে দেয়ার প্রস্তুতি


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ১০-১১-২০২২ রাত ৮:৪৪
প্রথমে প্রেম পরে বিয়ে করে ঢাকায় পারি জমিয়ে ৫ দিন একত্রে বসবাস। অতপর নব দম্পতির অবস্থানের খোঁজ নিয়ে অভিভাবকের প্রতিশ্রুতিতে বাড়ি ফিরে বিপত্তিতে পড়েছে অপ্রাপ্ত বয়সের বর কনে। বরকে পিটিয়ে মোবাইল ছিনিয়ে নিয়ে কনের আশে পাশে যেতে বারণ ও না মানলে জীবনাশের হুমকি দিয়েছেন মামারা। এদিকে ঘটনার এক মাসের মাথায় স্বজনরা কনের দ্বিতীয়বারের মতো অন্যত্র বিয়ের আয়োজন করছেন বলে অভিযোগ উঠেছে। 
 
টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়নের দানকবান্দা গ্রামের নিজ বাড়িতে আজ বৃহস্পতিবার বিকেলে তার বিয়ের অনুষ্ঠান হতে যাচ্ছে। এই আয়োজন বন্ধ করে মধুপুর উপজেলার সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর দু’টি জীবন রক্ষার আবেদন করেছে প্রেমিক বর শরাফত আলী।
 
আবেদনকারী শরাফত ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার শুকপাটুলী গ্রামের জনৈক দুলাল মিয়ার ছেলে। সে বর্তমানে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রনিক্স বিষয়ে শেষ বর্ষে অধ্যয়নরত।শরাফত অভিযোগে লিখেছে, টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়নের দানকবান্দা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে দশম শ্রেণির শিক্ষার্থী রাহিমা আক্তার রিপার সাথে ২০২১ সালের প্রথম দিকে প্রেমেরে সম্পর্ক হয়। তখন রাহিমা আক্তার রিপা ময়মনসিংহ জেলার 
ফুলবাড়ীয়ার শিবগঞ্জের পুটিজানা গ্রামের নানা বাড়িতে থাকতো। এক পর্যায়ে গত ১১ অক্টোবর ময়মনসিংহ নোটারী পাবলিকে এফিডেভিটের মাধ্যমে ধর্মীয় মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা। ওইদিনই তারা ঢাকায় গিয়ে অবস্থান নেয়। 
 
নবদম্পতি হিসেবে তারা সেখানে ৫ দিন অবস্থান করে। কনের বাড়ির লোকজন অনুসন্ধানে তাদের খোঁজ পায়। বিয়ে মেনে নেয়ার প্রতিশ্রুতিতে বাড়িতে ফিরে আসে। ফিরে আসার পর গত ১৬অক্টোবর শশুরবাড়ীর লোকজন (স্ত্রীর নানাবাড়ী)পুটিজানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাসভবনে সালিশি বৈঠক বসে। বৈঠকে অপ্রাপ্ত বয়সের বর কনেকে প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা করার জন্য বলা হয়। বয়স হলে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রিপাকে তাদের জিম্মায় নিয়ে নেয়। 
 
শরাফত অভিযোগ করে, পরে ২৩ অক্টোবর সে রিপার সাথে সাক্ষাত করার জন্য রিপার নানার বাড়ি শিবগঞ্জে গেলে রিপার মামা আব্দুল বারেক, আব্দুস সাত্তার ও অন্যান্য লোকজন মিলে তাকে বেদম মারপিট করেন। মোবাইল ফোন কেড়ে নেন এবং প্রাণনাশের হুমকি প্রদান করে সেখান থেকে তাড়িয়ে দেন। দ্বিতীয়বার সেখানে গেলে প্রাণ নাশের হুমকি দেন। 
 
এ ঘটনায় সন্দেহের দানা বাধে। রিপার সাথে যোগাযোগের চেষ্টার এক পর্যায়ে মঙ্গলবার রিপা বিশেষ মাধ্যমে খবর দেয় তার পরিবারের লোকজন তার ইচ্ছার বিরুদ্ধে অন্যত্র বিয়ের আয়োজন করেছে। বৃহস্পতিবার বিয়ে। দানকবান্দা গ্রামের একাধিক ব্যক্তি বিয়ের আয়োজনের কথা স্বীকার করেছেন। 
 
শরাফত জানায়, তাকে বাদ দিয়ে অন্যত্র বিয়ের ব্যবস্থা করলে রিপা আত্মহত্যা করার হুমকি দিয়েছে। একটি ভুল সমাধানের উদ্যোগ নিয়ে আরেকটি বড় অন্যায়ের মাধ্যমে আমাদের দুইটি জীবনকে হুমকির দিকে ঠেলে দেয়া হচ্ছে। এ অন্যায় কর্ম বন্ধ করে দুটি জীবন রক্ষার জন্য প্রশাসনের কাছে আবেদন করেছে শরাফত। এ দিকে মেয়ের বাবা রফিকুলের সাথে বার বার যোগযোগের জন্য মোবাইল করলে তিনি মোবাইল রিসিভ না করে বন্ধ করে দেন।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি