পঞ্চগড়ে যুবদলের সভাপতি রাসেল সম্পাদক বাবু
পঞ্চগড়ে সম্পন্ন হলো জেলা যুবদলের কাউন্সিল। এ কাউন্সিলে প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে ফেরদৌস ওয়াহিদ রাসেল ও সাধারণ সম্পাদক পদে নুরুজ্জামান বাবু নির্বাচিত হয়েছেন।বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন যুবদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক আবদুল মোনায়েম মুন্না।
এর আগে সকাল হতে হেলিপোর্ট বাজার এলাকার আনোয়ারের মিল মাঠ চত্তরে পঞ্চগড় জেলা যুবদলের সম্মেলনের প্রথম অধিবেশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাড.সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন,আপনারা মুছলেকার কথা বলেন, সর্বপ্রথম মুছলেকা শেখ হাসিনা দিয়েছেন ফখরুদ্দীন ও মউনদ্দিনের কাছে।মুছলেকা দিয়ে দেশের বাইরে চলে গেছিলো। তখন খালেদা জিয়া কারাগার থেকে নির্দেশনা দিয়েছেন অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরত আনতে হবে।আমরা বলেছি তাকে ফিরত আনার জন্য।নইলে আরেকটা নতুন স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হইত।বিএনপির কোন প্রত্যাবর্তন দিবস নাই।
সম্মেলনের উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারন সম্পাদক মো.আবদুল মোনায়েম মুন্না। জেলা যুবদলের আহবায়ক ফেরদৌস ওয়াহিদ রাসেল সভাপতিত্বে এবং সদস্য সচিব নুরুজ্জামান বাবুর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম কাচ্চু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও জেলা যুবদল সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার রুহুল আমিন আকিল প্রমূখ।এসময় বিএনপি ও যুবদলের বিভিন্ন জেলা উপজেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা যুবদলের সম্মেলনে সভাপতি পদে দুইজন ও সাধারণ সম্পাদক পদে আট জন প্রার্থী হয়েছেন।একইদিন বিকালে পঞ্চগড় শহরের কমিউনিটি সেন্টারে ২৭৮ জন কাউন্সিলরের ভোট গ্রহনের মাধ্যমে জেলা যুবদলের নতুন নেতৃত্ব নির্বাচিত করেন।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied