ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১১-১১-২০২২ দুপুর ২:৩৫

ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর ও সদর উপজেলার গোয়ালপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১১ নভেম্বর) সকালে মাগুরা মহাসড়ক এবং অধ্যক্ষ মোশাররফ হোসেন সালেহা খাতুন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে শিমন-উমা নামের একটি বাস ঝিনাইদহ থেকে যাত্রী নিয়ে মাগুরা যাচ্ছিলো। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার গোয়ালপাড়া অধ্যক্ষ মোশাররফ হোসেন সালেহা খাতুন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় পৌঁছালে বাসটির চাকা ফেটে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
অপরদিকে সকালে বরিশাল থেকে একটি ট্রাক কাঠ নিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিলো। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের হাটগোপালপুর ইটভাটার সামনে পৌঁছালে ওই সড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকের হেলপার কাইয়ুম হোসেন (১৭) গুরুতর আহত হয়। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহত কাইয়ুমকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত কাইয়ুম ফকির বরিশালের গৌরনদি বেজগতি গ্রামের শহর আলী ফকিরের ছেলে।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সকালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত ও একজন নিহত হয়েছে। দুর্ঘটনার সময় সড়কে কিছু সময় যানচলাচল বন্ধ ছিলো। আমরা দ্রুত সড়কের যান চলাচল স্বাভাবিক করেছি।

এমএসএম / এমএসএম

পাখির কলকাকলিতে মুখর চলনবিল

নাগরপুরে যৌথ অভিযানে সাড়ে ১০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

কাউনিয়ায় রতন হত্যা মামলায় ইউপি সদস্যকে আসামি করার প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই সাড়ে ৩ হাজার মণ পাট

হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি

বাবা-মায়ের স্নেহবঞ্চিত শিশু সোহানার পাশে নরসিংদীর ডিসি

নাজিরপুরে শিক্ষক সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে জাল স্বাক্ষরের অভিযোগ

রায়গঞ্জে পারিবারিক বিরোধে হত্যা, ২ বছর পর গ্রেপ্তার আপন ছোট ভাই

কুড়িগ্রাম প্রেসক্লাবে বাসসের পরিচালনা পর্ষদ সদস্য প্রকৌশলী রূপম রাজ্জাককে সংবর্ধনা

পটিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু :নির্যাতনের অভিযোগ পরিবারের, আত্মহত্যাচেষ্টার ভিডিও পাওয়ার দাবি পুলিশের

সিলেট ওসমানী মেডিকেলে ভুয়া সাংবাদিক ও পুলিশ ফাঁড়ি ইনচার্জ কে এই আনোয়ারের 

বাবুই শিশুসাহিত্য উৎসবে সেরা লেখকের সম্মাননা পেলেন কবি এনামুল হক পলাশ

সৌদিতে মৃত্যুদণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেখে উৎকণ্ঠায় টাঙ্গাইলের একটি পরিবার