ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

মধুপুরের বনাঞ্চলে গারো তারুণ্যের আ’বিমা ফেস্টিবল


মো. লিটন সরকার, মধুপুর photo মো. লিটন সরকার, মধুপুর
প্রকাশিত: ১১-১১-২০২২ বিকাল ৭:৭
টাঙ্গাইলের মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে গারো তারুণ্যের উৎসব ‘আ’বিমা ফেস্টিবল’ উদ্যাপিত হয়েছে।
 
শুক্রবার দিনব্যাািপ মধুপুরের গড়াঞ্চলে সাইনামারীতে এ উৎসব কর্মসূচি পালিত হয়। উৎসবকে কেন্দ্র করে এলাকা জুড়ে গত এক সপ্তাহ যাবৎ চলছিল সরব প্রস্তুতি। শুক্রবার সকালে  অশুভ অশুচি দূর করার প্রার্থনা পুজায় শুরু হয় কর্মসূচি। পরে অনুষ্ঠিত হয় মঙ্গল শোভাযাত্রা। এতে সর্বস্তরের গারো নারী পুরুষ অংশ নেয়।
 
সাংস্কৃতিক পর্বে নাচ গানে বনাঞ্চলের গারো সংস্কৃতির প্রায় হারিয়ে যাওয়া ঐতিহ্য তুলে ধরে পারফর্ম করে গারো-কোচ সম্প্রদায়ের তরুণ যুবক শিল্পীরা।
 
আলোচনা পর্বে ফেস্টিবল উদ্যাপন পরিষদের  সভাপতি বিমল বেঞ্জামিন নকরেকের সভাপতিত্বে বক্তৃতা করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সেবাস্টিন রেমা, গণপূর্ত মন্ত্রণালয়ের উপ সচিব হেমন্ত হেনরি কুবি, বাংলাদেশ পুলিশের সিআইডি বিভাগের ডিআইজি প্রলয় চিসিম, বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় সদস্য রেমন্ড আরেং, লেখক বাঁধন আরেং, মধুপুরের জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, গারো নেতা অজয় এ মৃ প্রমুখ।
 
সাাইনামারী  ফেস্টিবল মঞ্চে বিকেল থেকে রাত অবধি ব্র্যান্ড দল জুমাং, আ’চিক ব্রুজ, মাদল, সাক্রামেন্টের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি