ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

আখতারুজ্জামান বাবুর দশম মৃত্যু বার্ষিকীতে মেজবান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ১১-১১-২০২২ রাত ১১:২২
আনোয়ারায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,  বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযুদ্ধা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু এমপির দশম মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া মাহফিল ও মেজবান অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (১১ নভেম্বর) সকালে উপজেলার রায়পুর ইউনিয়নে এই অনুষ্ঠানের আয়োজন করেন রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আমিন শরীফ। প্রতি বছর নেতার মৃত্যু বার্ষিকীতে মেজবানের আয়োজন করেন তিনি৷ এসময় রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আমিন শরীফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলমগীর চৌধুরী, আনোয়ারা সার্কেল হুমায়ুন কবির, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান, বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী, বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দীন চৌধুরী সোহেল ও পরৈকোড়া ইউপি চেয়ারম্যান আজিজুল হক বাবুল সহ আরও অনেকে।
 
এছাড়া উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সহ স্থানীয় জনসাধারণরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার