সিংগাইরে মানসিক ভারসাম্যহীন মহিলার লাশ উদ্ধার
মানিকগঞ্জের সিংগাইরে হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে মানসিক ভারসাম্যহীন এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক মহাসড়কের মেদুলিয়া গ্রামের ডাবল ব্রিজ সংলগ্ন সড়কের পাশের খাল হতে লাশটি উদ্ধার করে থানা পুলিশ। প্রাথমিকভাবে লাশটির পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
লাশটির শরীরে ধবল রোগের চিহ্ন রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা। এলাকার অনেকেই বলছেন, লাশটি হয়তো এলাকারই হবে। এলাকার বিভিন্ন জায়গায় ভবঘুরে ঘুরতে দেখেছেন অনেকেই। রোগা শরীর নিয়ে দীর্ঘদিন যাবৎ তিনি এলাকায় ভবঘুরে বিচরণ করেন। সড়ক হতে পড়ে গিয়ে কিংবা গাড়ির ধাক্কা খেয়ে সড়কের পাশেই খালে পড়ে তার মৃত্যু হতে পারে বলে মনে করছেন প্রত্যক্ষ্যদর্শী ও এলাকাবাসী।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি মানিকগঞ্জ সরকারি হাসপাতালে মর্গে পাঠানো হবে। তাৎক্ষনিকভাবে লাশটির পরিচয় জানা যায়নি বলেও তিনি জানান।
জামান / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত