বিরামপুরে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল মাদ্রাসাছাত্রী, জরিমানা গুনলেন মামা
দিনাজপুরের বিরামপুর উপজেলায় নবম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে বাল্যবিবাহ দেয়ার প্রস্তুতির অপরাধে কনের মামা মামুনুর রশিদকে তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বাল্যবিবাহ দেবেন না মর্মে ভ্রাম্যমাণ আদালতের নিকট মুচলেকা দেন কনের অভিভাবক।
শুক্রবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন বিরামপুর থানা পুলিশের সদস্যরা। বাল্যবিবাহের শিকার হতে যাওয়া ওই মাদ্রাসাছাত্রী স্থানীয় একটি মাদ্রাসায় নবম শ্রেণিতে অধ্যয়নরত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে খানপুর ইউপির বলরামপুর গ্রামের মাদ্রাসা পড়ুয়া কিশোরী (১৪) মেয়েকে বাল্যবিবাহ দেয়ার প্রস্তুতি চলছিল। খবর পেয়ে ইউএনও পুলিশ নিয়ে ওই শিক্ষার্থীর বাড়িতে যান এবং ঘটনার সত্যতা পেয়ে বিয়ে বন্ধ করে দেন। সে সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কনের বাবা ও বরপক্ষ পালিয়ে যায়। পরে কনের মামা মামুনুর রশিদকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভাগ্নিকে অপ্রাপ্ত বয়সে বিয়ে দেয়ার প্রস্তুতির অপরাধে তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন, বাল্যবিবাহ একটি ফৌজদারি ও সামাজিক অপরাধ। বাল্যবিবাহ নিরোধ বিধিমালা অনুযায়ী অর্থদণ্ড ও মুচলেকা আদায় করা হয়েছে। বাল্যবিবাহের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে। এজন্য সাধারণ মানুষকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
প্রীতি / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি