ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) বার্ষিক সাধারণ সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ নভেম্বর) সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফার সঞ্চালনায় সভাচি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন- ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, কেন্দ্রীয় সহ-সভাপতি মোশাররফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক অমিত রায়, কেন্দ্রীয় সদস্য শাহিদুল আলম খসরু, আবু সালেহ মো. মুসা।
এছাড়া বক্তব্য রাখেন- বাবুল হোসেন, নিয়ামুল কবির সজল, নাজমুল হুদা মানিক, এমএ আজিজ, কাজী মোস্তফা, ইদ্রিছ আলী, জিয়াউদ্দিন জিয়া প্রমুখ।
সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক ময়মনসিংহবাসী ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, মর্যাদা নিশ্চিতকরণ এবং বেতন-ভাতা আদায়ে সব সময় পাশে থাকব। প্রতিটি ইউনিয়নে আরো বেশি বেশি সভা-সেমিনার করতে হবে। কোনো সদস্য মর্যাদাহানি করলে তার বিরুদ্ধে কঠোর উদ্যোগী হতে হবে। নবম ওয়েজবোর্ড বাস্তবায়নে আমরা কাজ করছি।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তা সম্পর্কে তিনি বলেন, কোনো সাংবাদিকের নিয়োগ না থাকলে তিনি টাকা পাবেন না।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, চার দশক আগে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাকালীন সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, সাংবাদিকদের নিয়োগ, বেতন-ভাতা প্রাপ্তি নিশ্চিতকরণ, অধিকার প্রতিষ্ঠা, পেশার মর্যাদা বৃদ্ধি করতেই আমরা ইউনিয়ন করি। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হলো অস্বচ্ছল সাংবাদিকদের আর্থিক সহযোগিতার একটি প্রতিষ্ঠান। এটি অসুস্থ সাংবাদিকদের প্রতিষ্ঠান নয়। সাংবাদিক বা তার পরিবারের কেউ অসুস্থ হলে অবশ্যই তাকে সহযোগিতা করা হবে। প্রকৃতপক্ষে যারা অসুস্থ তারা অবশ্যই সহযোগিতা পাবেন।
মহাসচিব দীপ আজাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন। তিনি বলেন, সাংবাদিকদের পেশাদারিত্ব এবং সকল সমস্যায় পাশে থাকবেন।
কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল বলেন, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পক্ষের বাইরে অন্য কোনো আদর্শ ধারণকারী কাউকে এ সংগঠনের সদস্য করার সুযোগ নেই।
এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন।
সভায় সিদ্ধান্ত নেয়া হয়, আগামী ৩ ডিসেম্বর ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার জগদীশ চন্দ্র সরকার এবং আবুল কাশেম ও শাহিদুল আলম খসরুকে সদস্য করা হয়েছে।
প্রীতি / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত