ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ধামইরহাটে পৌর আওয়ামী লীগের ৪ সহযোগী সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১২-১১-২০২২ দুপুর ৩:৪৬

নওগাঁর ধামইরহাটে পৌর আওয়ামী লীগের ৪টি সহযোগী সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় স্মৃতিসৌধ চত্বরে পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুকিত কল্লোলের সভাপতিত্বে কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের পৌর কমিটির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. আজাহার আলী, সহ-সভাপতি আবু হানিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন, জেলা কৃষক লীগের সাবেক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য  ডা. মো. আনোয়ারুল ইসলাম মিঠু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আনজুআরা বেগম, সম্পাদক আরজিনা খাতুন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সাবুবুর রহমান সাবু, সম্পাদক জাভেদ নওরোজ আলমগীর, কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান জাহিদ, সম্পাদক আলহাজ জহুরুল হক, শ্রমিক লীগের সভাপতি সহিদুল ইসলাম, সম্পাদক আনোয়ার হোসেন আনাজি, ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক আহসান হাবীব পান্নু, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম, সম্পাদক আনন্দ কুমার শীল প্রমূখ উপস্থিত ছিলেন। পরে দুপুর আড়াই টায় ২য় অধিবেশনে পৌর কৃষক লীগের সভাপতি মমিনুল ইসলাম রুবেল, সম্পাদক কাউন্সিলর আলতাব হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচএম তারিকুজ্জামান মনি, সম্পাদক এহসান হোসেন, সাংগঠনিক সম্পাদক রিফাত হোসেন, শ্রমিক লীগের সভাপতি কামরুজ্জামান চৌধুরী, সম্পাদক ইদ্রিস আলী ও মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কুলসুম বেগম ও সাধারণ সম্পাদক হিসেবে বুলবুলি সাহা নির্বাচিত হন। 

জামান / জামান

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা