ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দোহারে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ১২-১১-২০২২ দুপুর ৪:৫৫
ঢাকার দোহার উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিধি ও জনসাধারণের সাথে মতবিনিময়, অনুদান, ত্রাণ, কৃষি উপকরণ, ট্যাব, ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং  ঢাকা-১ আসন (দোহার-নবাবগঞ্জ) এর সংসদ সদস্য সালমান ফজলুর রহমান এমপি।
 
শনিবার (১২ নভেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসকল সামগ্রী বিতরণ করেন তিনি। এছাড়া তিনি উপজেলার মুকসুদপুর ইউনিয়ন পরিষদ ভবন ও নয়াবাড়ি ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধন করেন।
 
এসময় তিনি বলেন, রাশিয়া উইক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বের মধ্যে সংকট দেখা দিয়েছে। আমাদের দেশেও খাদ্য সামগ্রী, জালানি তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। খাদ্য সংকট মোকাবেলায় আপনাদের বাড়ির আশেপাশে কোনো জায়গা খালি ফেলে রাখবেন না। যার যতটুকু জমি আছে সেখানে চাষ করে ফসল ফলান। যদি কৃষি খাতে ঋণের প্রয়োজন হয় সে ক্ষেত্রে কৃষি ঋণ দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
 
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করেছে। যারা এই উন্নয়নকে অস্বীকার করে তারা চোখে দেখে না। তারা চোখ থাকতে অন্ধ।
 
এসময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, মন্ত্রীপরিষদের পরিকল্পনা মন্তণালয়ের সিনিয়র সহকারী সচিব এ.এফ.এম ফিরোজ মাহমুদ নাঈম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বের আলম, সাধারণ সম্পাদক মো. নুরুল হক বেপারী, দোহার পৌরসভার মেয়র মো. আলমাছ উদ্দিন, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধাবৃন্দ, সকল ইউপি চেয়ারম্যানগণ সহ আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী।

জামান / জামান

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ

জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার

বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড

পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ

ভূরুঙ্গামারী সরকারি ডিগ্ৰী কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

বর্তমান সরকারের প্রধান লক্ষ্য জনগণকে যোগ্য, দক্ষ ও জনসম্পদে রূপান্তর করা

সেবার মানহীনতায় ডাক বিভাগে আস্থা সংকট: জরাজীর্ণ ভবন আর নামমাত্র ভাতার মানবেতর জীবনে কর্মচারীরা

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যসহ গ্রেপ্তার ৯

পৌরসভার সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে এবার নির্বাচনে লড়বেন যুবদল নেতা হারুন

সংস্কারের ছয় মাসের মধ্যেই দাউদকান্দিতে সড়কের ৩০ মিটার ধ্বংস

রায়গঞ্জে মহাসড়কে ‘চেইন মেইনটেইনের’ নামে সিএনজি রাখলেই দিতে হয় ১০ টাকা চাঁদা

বরিশালে বিসিআইসির বাফার গুদামের উদ্বোধন