ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে কীটনাশক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯টি ইউনিট


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১২-১১-২০২২ বিকাল ৫:২৪

ঢাকার ধামরাইয়ে কালামপুর বিসিক শিল্প নগরী এলাকায় বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড এগ্রো লিমিটেড নামের একটি কীটনাশক উৎপাদনকারী কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রায় ৫ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনতে পেরেছে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট। 

এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শনিবার (১২ নভেম্বর) ভোর ৪ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহেল রানা জানান,ভোর ৪ টার দিকে আমরা অগ্নিকান্ডের খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। 

আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভার ফায়ার সার্ভিস, ডিইপিজেড ফায়ার সার্ভিস ও কল্যানপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সর্বমোট ৯ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আমরা নয় টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক অপারেশন নজমুজ্জামান বলেন,ভোর ৪টার দিকে আমরা আগুনের খবর পাই। খবর পেয়ে সাভার ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের ইউনিট আসে। তারা আসার পর দেখে আগুনের তীব্রতা অনেক বেশি। পরে কল্যানপুর থেকে আমরাসহ মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করি। আমরা ৮টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

জামান / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা