ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

বারি ও আপারির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৩-১১-২০২২ দুপুর ৩:৩৪
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং এশিয়া-প্যাসিফিক অ্যাসোসিয়েশন অব এগ্রিকালচারাল ইনস্টিটিউশন্স-আপারির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ নভেম্বর) বারির মহাপরিচালকের সভাকক্ষে অনলাইনে জুম প্লাটফর্মে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
 
বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের উপস্থিতিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পক্ষে পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. ফেরদৌসী ইসলাম এবং আপারির পক্ষে প্রতিষ্ঠানটির ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন কো-অর্ডিনেটর মি. মনিশ রায় সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
 
সমঝোতা স্মারক অনুষ্ঠানে আপারির নির্বাহী সচিব ড. রাভি ক্ষেতারপাল, বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. কামরুল হাসান, পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. সোহেলা আক্তার, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. আব্দুল লতিফ আকন্দ, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. গোবিন্দ চন্দ্র বিশ্বাস, বারির বিভিন্ন বিভাগের বিজ্ঞানী এবং আপারির কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারির প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ইমরান খান চৌধুরী।
 
এ সমঝোতা স্মারকের আওতায় আপারি বারির কীটতত্ত্ব বিভাগের মাধ্যমে দেশের নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতকরণে একযোগে কাজ করবে এবং কৃষিতে কীটনাশকের ব্যবহার কমিয়ে আনতে গবেষণাকাজে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে।

এমএসএম / জামান

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা