ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

আশুগঞ্জে আড়াই মণ গাঁজাসহ মাদক কারবারি আটক


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৩-১১-২০২২ দুপুর ৩:৫৭
আড়াই মণ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ১৪ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাছের ড্রামের ভেতর ও গাড়ির বডির নিচ থেকে গাাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। আজ রোববার (১৩ নভেম্বর) সকাল ৬টার দিকে আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার সামনে অভিযান পরিচালনা করে পিকআপভ্যানসহ তাকে গ্রেফতার করে র‌্যাব। দুপুরে র‍্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
 
গ্রেফতার মো. আলমগীর (২১) ময়মনসিংহহের তারাকান্দা উপজেলার হড়িয়া গাইবাজার এলাকার মো. আজিজুলের ছেলে।
 
বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, রোববার সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পিকআপভ্যানসহ মো. আলমগীরকে গ্রেফতার করা হয়। পরে তার ব্যবহৃত পিকআপভ্যানে তল্লাশি করে মাছের ড্রামের ভেতর ও গাড়ির বডির নিচে অভিনব কায়দায় বক্সের ভেতর থেকে ৫০ বান্ডিলের ১০০ কেজি গাঁজা জব্দ করা হয়।সে একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / জামান

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভিতরবন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে গণসংযোগে মাহমুদুল হাসান মাহমুদ

নিহত সেনাসদস্য পিয়াসের দাফন সম্পন্ন: "এলাকাজুড়ে চলছে শোকের মাতম

মাদক মামলায় আটক নারীকে আদালতে নেয়ার পথে মৃত্যু

মানুষের পাশে দাঁড়ানোর ভাবনা থেকে বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের যাত্রা

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার

চিলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক/মা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও পুনর্বাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ফুলছড়িতে বিদ্যালয় স্থানান্তর নিয়ে ৯ মাসের বিরোধ, রোদ-বৃষ্টিতে চলছে পাঠদান

ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে Joy of Giving অনুষ্ঠিত

সাংবাদিকের মোবাইল চুরি: বিকাশের পিন রিসেট ও অর্থ লেনদেনের অভিযোগ

ঘিওরে মহীলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

বেনাপোল বন্দরে ৩ ট্রাক পণ্য লোপাটের অভিযোগ: দুই রাজস্ব কর্মকর্তা বরখাস্ত