গজারিয়ায় হোসেন্দী রাস্তা মেরামতের কাজে এগিয়ে এলেন হাজী মো. আক্তার হোসেন
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী টু গজারিয়া সড়কের ভাঙা অংশ নিজস্ব অর্থয়ানে সংস্কার করে দেন হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আওয়ামী লীগ নেতা ও হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মো. আক্তার হোসেন।
সরেজমিন ঘুরে ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, গত কদিন পূর্বের অতিবৃষ্টিতে রাস্তাটি ভেঙে জলাবদ্ধতা ও পরবর্তীতে খানাখন্দের সৃষ্টি হয়। ফলে এ পথে যাতায়াতরত যাত্রী ও সাধারণ গ্রামবাসী ক পড়তে হয় দুর্ভোগে। ইতোমধ্যে জলাবদ্ধতা নিরসনে ব্যক্তিগত উদ্যোগেই ব্যবস্থা করে দিয়েছিলেন হাজী মো. আক্তার হোসেন। এবারো জনদুর্ভোগের কথা চিন্তা করে ব্যক্তিগত অর্থায়নে তিনি এ রাস্তার সংস্কারকাজ করছেন।
এ বিষয়ে একাধিক অটোচালক বলেন, আক্তার হাজী এলাকার মানুষের জন্য অনেক কাজ করেন। এ রাস্তা দিয়ে চলাফেরা করতে অনেক অসুবিধা হতো, রাস্তাটি সংস্কারের ফলে এলাকার মানুষ অনেক উপকৃত হবে।
স্থানীয় বাসিন্দারা বলেন, গত করোনাকালীন সময় থেকে তিনি হোসেন্দী ইউনিয়নের সকল মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। এলাকার হতদরিদ্র ও কর্মহীন মানুষদের সব সময় সাহায্য-সহযোগিতা করেন।
এ বিষয়ে হাজী আক্তার হোসেন বলেন, এই রাস্তাটি সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয় এলাকার লোকজনের চলাচলে বিঘ্ন ঘটে। এই রাস্তা দিয়ে প্রতিদিন ৪-৫ হাজার মানুষ চলাচল করে। এলাকার মানুষের চলাচলে দুর্ভোগের কথা চিন্তা করে রাস্তাটি সংস্কার করছি এতে এলাকার লোকজনের কিছুটা হলেও দুর্ভোগ লাঘব হবে।
তিনি আরো বলেন, শুধু এখানে নয়, আমার ইউনিয়নের যে কোনো স্থানে যে কোনো সময় সমস্যায় পড়লে আমাকে জানাবেন। আমি ইনশা আল্লাহ সাহায্য-সহযোগিতায় এগিয়ে যাব।
এমএসএম / জামান
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied