অপপ্রচারের প্রতিবাদে ধামরাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের সংবাদ সম্মেলন
ঢাকার ধামরাইয়ে দীর্ঘ ২২ বছর পর উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার পর থেকেই কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও ১নং সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে আন্দোলন করে যাচ্ছেন পদবঞ্চিত একাংশের নেতাকর্মীরা। রোববার (১৩ নভেম্বর) দুপুরে সংগঠনের ভাবমূর্তি বিনষ্ট ও মিথ্যা অপপ্রচারের জবাবে সংবাদ সম্মেলন করেন নবগঠিত উপজেলা ছাত্রলীগের ১নং সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আশ শাবীব।
সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের জানান, আমি ২০১২ সাল থেকেই উপজেলা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে মাঠে রয়েছি। উপজেলা কমিটিতে পদ পাওয়ার আগে আমি ধামরাই সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেছি। এছাড়া আমার বাবাও সারাজীবন বঙ্গবন্ধুর আদর্শের পক্ষে থেকে জামায়াত-বিএনপির বিরুদ্ধে বিভিন্ন সময়ে লেখালেখি করে গেছেন।
স্বঘোষিত ভিপি ও ধামরাই সরকারি কলেজের সভাপতি দাবিকারী হাবিবুর রহমান হাবিব আমার মৃত বাবার নামে অপপ্রচার চালাচ্ছে যে, তিনি জামায়াত নেতা হিসেবে কারাগারে বন্দি রয়েছেন। প্রকৃতপক্ষে হাবিবের বাবা লাবু খান নিজেই একজন রাজাকার ছিলেন এবং তার বড় চাচাও রাজাকার থাকাকালীন মুক্তিযোদ্ধাদের গুলিতে মারা গেছেন।
আব্দুল্লাহ আশ শাবীব এ সময় আরো বলেন, হাবিবুর রহমান হাবিব আমার কমিটির সভাপতি জামিল হোসেনের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন সেটাও মিথ্যা এবং ভিত্তিহিন। এছাড়া হাবিব ও রবিউল আউয়াল রুবেল আমার প্রবাসী দুই ভাইয়ের বিরুদ্ধে যেসব অভিযোগ করেছে সেগুলোও সম্পূর্ণ ভিত্তিহীন। তারা কোনোদিনই জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত ছিল না এবং গ্রেপ্তারও হয়নি। বরং আমার এক ভাই ধামরাই সদর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি। গত ১০ বছর ধরে একই কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
উল্লেখ্য, গত শুক্রবার (৪ নভেম্বর) সংগঠনের ঢাকা জেলা উত্তরের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির স্বাক্ষরিত প্যাডে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেয়া হয়। এতে ধামরাই উপজেলা কমিটির সভাপতি করা হয়েছে জামিল হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. মাহবুবুর রহমান।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied