সলঙ্গায় বিপুল পরিমাণ গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় পৃথক অভিযানে ৪২ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২-এর সদস্যরা। রোববার (১ত নভেম্বর) রাতে র্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার (মিড়িয়া) মো. মোস্তাফিজুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত আসামি কুমিল্লা জেলার কোতোয়ালি থানার গোবিন্দপুর গ্রামের মৃত আ. করিমের ছেলে দুলাল মিয়া (৪৫), দ্বিতীয় মুরাদপুর থানার ও গ্রামের সেলিম মিয়ার ছেলে সাইফুল ইসলাম সোহেল (৩০), মো. হিরোন মিয়ার ছেলে রুবেল আহম্মেদ সেন্টু (৩২), দেবীদ্বার থানার রাধানগর গ্রামের মৃত আ. রাজ্জাকের ছেলে ইকবাল হোসেন (২৩) এবং শহিদুল ইসলামের ছেলে গিয়াস উদ্দিন (৩৫) ।
সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২’র সদস্যরা হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের পাঁচলিয়া বাজার এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৩ জন ও একটি পিকআপ ভ্যানে তল্লাশী চালিয়ে ৩০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় প্রাইভেটকার ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
লাকসামে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা
বাগেরহাটের রামপালে ক্যাশলেস বাংলাদেশ” সম্প্রসারণে সচেতনতামূলক ক্যা¤েপইন অনুষ্ঠিত
সিংড়ায় কৃষি জমিতে কচুরীপানা অপসারণ শুরু
প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গজারিয়া নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন নাটোরের সিংড়ার সন্তান রাকিবুল ইসলাম সবুজ
চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
গোদাগাড়ীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সিনেমায় যে মনপুরা জয় করেছে হৃদয়, বাস্তবে সেই দ্বীপই অপেক্ষায় পর্যটকের
মান্দায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টুঙ্গিপাড়া পৌর বিএনপি সভাপতির পদ স্থগিত
উলিপুরে ছাগলের পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন
Link Copied