ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

চরফ্যাশন উপজেলা বিএমএসএফের কমিটি অনুমোদন ও কোড প্রদান


শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন photo শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
প্রকাশিত: ১২-৭-২০২১ দুপুর ৪:৩৬
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ভোলার চরফ্যাশন উপজেলা শাখার কমিটি অনুমোদন ও কোড প্রদান  করা হয়েছে। মফস্বল সাংবাদিক ফোরামের  প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরের সভাপতিত্বে রোববার (১১ জুলাই) বিকেল ৫টায় অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটি এক ভার্চুয়াল সভায় ভোলার চরফ্যাশন শাখা কমিটিকে অনুমোদন ও কোড নাম্বার প্রদান করা হয়। এ সময় নবনির্বাচিত শাখা কমিটির নেতৃবৃন্দও ভার্চুয়াল সভায় যুক্ত ছিলেন।
 
এ সময় ভোলার চরফ্যাশন উপজেলা শাখার ১৯ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি আদিত্য জাহিদ চৌধুরী ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সংবাদ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি নুর উল্লাহ ভূঁইয়া।
 
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি খোরশেদ আলম (আমার সংবাদ), সহ-সভাপতি মাহবুবুল আলম (ভোরের ডাক), যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম রানা (আমার সংবাদ), যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (ক্রাইম আওয়ার ডটকম)  সাংগঠনিক সম্পাদক জিহাদুল ইসলাম (খোলা কাগজ), সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম (সাপ্তাহিক জনতার দলিল), অর্থবিষয়ক সম্পাদক নোমান চৌধুরী (আমার সংবাদ) ,দপ্তর সম্পাদক হাসান লিটন (আলোকিত সকাল), প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আর মমিন (সময়ের চিত্র), ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম (স্বদেশ প্রতিদিন), তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাছলিম আখন (কোয়ালিটি টিভি বাংলা)।
 
নির্বাহী সদস্যরা হলেন- এ আর রাসেল খান (ভোলা বাণী ডটকম) সামছুদ্দিন হাওলাদার (সকালের সময়), মিজান মুন্সি (তৃতীয় মাত্রা), নাজিম উদ্দিন (বিশ্ব মানচিত্র) সহযোগী সদস্য এইচএম নোমান (দৈনিক ভোলা টাইমস), মো. জুয়েল (মাতৃজগৎ)। 
 
পরে পুরাতন কমিটির নেতৃবৃন্দকে নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর ও নতুন কমিটির নেতৃবৃন্দকে দায়িত্ব গ্রহণের মধ্যদিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরুর আহ্বান জানানো হয় এবং কমিটির সদস্যরা সাংবাদিকদের স্বার্থরক্ষায় কেন্দ্রীয় বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি আদায়ে দৃঢ়প্রত্যয়ে কাজ করবেন বলে আশা প্রকাশ করা হয়।
 
উল্লেখ্য, এর আগে বিএমএসএফ চরফ্যাসন উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে সদস্যদের উপস্থিতিতে প্রস্তাবিত কমিটি গঠন করে কেন্দ্রীয় বিএমএসএফের নিকট প্রেরণ করা হলে যাচাই-বাছাই শেষে গতকাল এ কমিটির অনুমোদন ও শাখাকে ১২৪ নম্বার কোড প্রদান করা হয়।

এমএসএম / জামান

টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর

বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী

নেশার টাকা না পাওয়ায় মাকে জবাই করে হত্যা, অভিযুক্ত ছেলে আটক