ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে মাদরাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখতে ১৩ দফা দাবিতে মানববন্ধন


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ১৪-১১-২০২২ দুপুর ২:৫৮
মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখতে স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নের দাবিসহ ১৩ দফা দাবি আদায়ে পঞ্চগড়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন নামে একটি সংগঠন। সোমবার (১৪ নভেম্বর) সকালে পঞ্চগড় শহরের মুক্তমঞ্চের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের পঞ্চগড় জেলা শাখার সভাপতি ড. আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আরমান আলী, তেঁতুলিয়া উপজেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান, আটোয়ারী উপজেলা শাখার সভাপতি সোলেমান আলী, দেবীগঞ্জ সভাপতি সাইফুল প্রমুখ।
 
মানববন্ধনে বক্তারা মাদরাসা শিক্ষার জন্য সরকারের প্রণীত ও জাতীয় সংসদে গৃহীত জাতীয় শিক্ষা নীতি-২০১০ অনুযায়ী স্বতন্ত্র শিক্ষাক্রম, পাঠ্যসূচি, পাঠ্যবই,  মাদরাসা শিক্ষাবোর্ড ও জামিয়াতুল মোদার্রেছীনের বিজ্ঞ ও বিশেষজ্ঞ আলেমদের সমন্বয়ে প্রণয়নের দাবীসহ ১৩ টি দাবি তুলে ধরেন।
 
মানববন্ধন কর্মসূচি শেষে ১৩ দফা দাবিতে পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। 

এমএসএম / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে