নাজিরপুরে মহাসড়কে অবৈধ যানবাহন পার্কিং, জনজীবন অতিষ্ঠ
পিরোজপুরের নাজিরপুরে মহাসড়কে অবৈধ যানবাহন পার্কিং করায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। নাজিরপুর টু ঢাকা মহাসড়কে ব্যাটারিচালিত গাড়ির ভিড়ে বেড়েছে নিয়মিত দুর্ঘটনা। যেখানে-সেখানে ইজিবাইক, অটোভ্যান, থ্রি-হুইলার পার্কিং করে যাত্রী ওঠা-নামা করার ফলে দুর্ঘটনার শিকার হর সাধারণ পথচারীরা।
উপজেলা সদরে নিয়মনীতি উপেক্ষা করে দাপিয়ে বেড়াচ্ছে এসব অবৈধ যানবাহন। প্রতিনিয়ত বেড়েই চলেছে এ অবৈধ গাড়ির সংখ্যা। এসব গাড়ি চালকদের জানা নেই ট্রাফিক নিয়ম-কানুন, নেই ড্রাইভিং লাইসেন্সও। যত্রতত্র তারা করছেন সড়কের ওপর গাড়ি পার্কিং। এসব অবৈধ ব্যাটারিচালিত গাড়ির কারণে বেড়েছে লোডশেডিং।
সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, নাজিরপুর সদরে ইজিবাইক চার্জিং স্টেশন আছে ২০টি। এসব স্টেশনে প্রতিদিন গড়ে ১০০০ থেকে ১২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ হয়। উপজেলা শহরের আয়তনের তুলনায় ব্যাটারিচালিত গাড়ি চলাচল বেশি হওয়ায় সৃষ্টি হয় যানজট। এসব অটো চলাচল করে বেপরোয়া গতিতে। ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোভ্যান চালকদের এমন দৌরাত্ম্যে সাধারণ মানুষকে চলাচলের সময় পড়তে হয় দুর্ঘটনার কবলে। অনেক সময় দেখা মেলে, ১০-১২ বছরের কিশোররাও এসব অটো চালাচ্ছে। তাদের নেই গাড়ি চালানোর ন্যূনতম দক্ষতা।
মোটরসাইকেল আরোহী সজিবুল ইসলাম বলেন,ব্যাটারী চালিত গাড়ি এলাকা ভিত্তিক চলাচল করলে যানজট ও জনগণের ভোগান্তি হবে না। একই সঙ্গে চালকদের ও নিয়ে আসতে হবে নিয়মনীতির আওতায় এবং হাইওয়ে যেন এ গাড়ি না চলাচল করে সে দিক কর্তৃপক্ষের দৃষ্টি রাখতে হবে।
ইজিবাইকের নিয়মিত যাত্রী আরিফ খান জানান, যারা ইজিবাইক চালান, তারা অধিকাংশ ট্রাফিক আইন বোঝে না, আবার যেখানে-সেখানে যাত্রী দেখলেই দাঁড়িয়ে পড়ে। এ সময় পেছনে থাকা যানবাহন ধাক্কা দেয়। এতে মাঝে মাঝে চরম দূর্ঘটনার স্বীকার হয় গাড়ির যাত্রী ও পথচারী।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মর্কতা সঞ্জীব দাস জানান, আমি ছুটিতে আছি। এসেই এ অনিয়মের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেব।
এমএসএম / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত