ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

জেলা প্রশাসনের উদ্যোগে ডামুড্যায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ১৪-১১-২০২২ দুপুর ৩:২৩

শরীয়তপুর ডামুড্যায় জেলা প্রশাসনের উদ্যোগে ডামুড্যা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে “এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না” স্লোগানে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে সমন্বিত কৃষি পরিকল্পনা গ্রহণে কৃষি উপকরণ বিতরণ ও কৃষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) বেলা ১১টা সময় ডামুড্যা উপজেলা  অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের  জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডামুড্যা উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি , পৌর মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল , ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার , ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শেখ শরীফুল আলম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার , শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষন অফিসার গোলাম রাসুল , জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুবোধ কুমার দাস। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক, সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমন্বিত কৃষি পরিকল্পনা গ্রহণ সমাবেশের মূল প্রবন্ধ উপস্থাপন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমান ।

কিভাবে পতিত জমি ও প্রতি ইঞ্চি জায়গা ব্যবহার করা যায়, সে বিষয়ে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। সমাবেশ শেষে উপজেলা কৃষি অফিস কতৃক    কৃষি উপকরণ ও বিভিন্ন প্রজাতির শাক-সবজি, ফলের চারা, বীজ ও সার বিতরণ করা হয়।

এমএসএম / জামান

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া