ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

স্বাস্থ্য সুরক্ষায় ফটিকছড়িতে করোনা প্রতিরোধক বুথ স্থাপন


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১২-৭-২০২১ দুপুর ৪:৩৯

টাকার মেশিন এটিএম বুথের আদলে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দীনের উদ্যোগে স্থাপন করা হয়েছে করোনা প্রতিরোধক বুথ। এ বুথে মিলবে করোনা প্রতিরোধের অতিজরুরি উপকরণ হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক। হাত জীবাণুমুক্ত ও সকলের জন্য মাস্ক ব্যবহার নিশ্চিত করতে জেলা ছাত্রলীগের সভাপতির উদ্যোগে উপজেলার গুরুত্বপূর্ণ দুটি পয়েন্টে বসানো হয়েছে করোনা প্রতিরোধক বুথ। সোমবার (১২ জুলাই) দুপুরে ফটিকছড়ি পৌরসভার সামনে করোনা প্রতিরোধক বুথের  উদ্বোধন করেন উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ও ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ মো. ইসমাইল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- নাজিরহাট পৌরসভার মেয়র আলহাজ সিরাজদৌলাহ, সুন্দরপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ, কাউন্সিলর আবুল কাশেম, ফটিকছড়ি পৌর ছাত্রলীগের সভাপতি আবু সোয়াইব, ছাত্রলীগ নেতা জিকু চৌধুরী প্রমুখ।

এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন বলেন, সারাদেশের মতো ফটিকছড়িতে করোনার প্রভাব বেড়ে যাওয়ায় মানুষের সুরক্ষাসামগ্রী ব্যবহারে নিশ্চিতের জন্য এবং সুরক্ষা প্রদানের জন্য আমরা ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের পক্ষে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করেছি। আমাদের প্রিয় নেত্রী খাদিজাতুল আনোয়ার সনি এমপি এবং ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ ইসমাইল হোসেন বকতেয়ার সাঈদ ইরান ভাইয়ের নির্দেশেক্রমে এ করোনা সুরক্ষা প্রতিরোধক বুথ স্থাপন করেছি। আমরা আরো বিভিন্ন পয়েন্টে এ করোনা প্রতিরোধক বুথ স্থাপন করব।

এমএসএম / জামান

অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ

দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার

বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা

পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ

চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত

তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস

হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

‎চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত