ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

শহিদুল ইসলাম হত্যা মামলায় ফরিদপুরে ৫ জনের যাবজ্জীবন


ফরিদপুর প্রতিনিধি  photo ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১১-২০২২ বিকাল ৫:৪৬
ফরিদপুরের আলফাডাঙ্গার চাঞ্চল্যকর শহিদুল ইসলাম হত্যা ও ডাকাতির মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। সোমবার (১৪ নভেম্বর) দুপুরে আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় প্রদান করেন।
 
এ সময় আদালতে ১ আসামি উপস্থিত থাকলেও বাকি চারজন অনুপস্থিত ছিলেন। এছাড়া আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ৪ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। আদালত পলাতক ৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
 
আদালত সূত্রে জানা যায়, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ধুলজুড়ি গ্রামের শহিদুল ইসলাম মোটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতো। বিগত ২০১২ সালের ২৮ জুলাই একটি পাটখেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের চাচা বাদি হয়ে আলফাডাঙ্গা থানায় ডাকাতি ও হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ঘটনাটি তদন্তে নেমে মোটর সাইকেল ছিনিয়ে নেবার পর শহিদুলকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানতে পারে। এ ঘটনার সাথে জড়িত ৫ জনকে আসামী করে চার্জসিট প্রদান করে। দীর্ঘ শুনানী শেষে আজ এ রায় প্রদান করা হয়।
 
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মো. মনির সেক, ইকতার মোল্লা, এনায়েত আমিন, নুরুল ইসলাম ও মিরাজ হোসেন। 

এমএসএম / জামান

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ