ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বিধ্বস্ত বাঁধের ওপর দাঁড়িয়ে স্থায়ী বাঁধ নির্মানের দাবিতে মানববন্ধন॥


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ২৮-৫-২০২১ রাত ৮:০

পটুয়াখালীর কলাপাড়ায় বিধ্বস্ত বাঁধের ওপর দাঁড়িয়ে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসীর। শুক্রবার (২৮ মে) বেলা ১১টায় উপজেলার মহিপুর সদর ইউনিয়নের নিজামপুর ভাঙনকবলিত বাঁধের ওপর এ মানববন্ধন করেন তারা। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে নিজামপুর, কমরপুর ও সুধিরপুর গ্রামের শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় নিজামপুর গ্রামের মো. নূরুজামাল, মালেক ফরাজীসহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সরকারের কাছে ত্রাণ সহায়তা চাই না, আমরা চাই স্থায়ী বাঁধ। তাই স্থায়ী বাঁধ নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

উল্লেখ, ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্নিমার প্রভাবে মহিপুর ইউনিয়নের তিনটি পয়েন্ট নিজামপুর, কমরপুর ও সুধিরপুর গ্রামের বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। জোয়ারের পানি প্রবেশ করে ওই সব গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তলিয়ে রয়েছে পুকুর এবং মাছের ঘেরসহ ফসলি জমি।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত