ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটের আড়ানগর আওয়ামী লীগের ৪ সহযোগী সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৫-১১-২০২২ দুপুর ১২:১৯

নওগাঁর ধামইরহাটের আড়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের ৪টি সহযোগী সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) বিকেলে পলাশ উচ্চ বিদ্যালয়ের সম্মেলনের মাঠটি পরিণত হয় জনসমাবেশে। আড়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান আলী কমলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাইদুল ইসলামের সঞ্চালনায় জাতীয় কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের আড়ানগর ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহিদুল ইসলাম, সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. আজাহার আলী, সহ সভাপতি আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, খাজা ময়েন উদ্দিন, যুবলীগের সভাপতি মো. জাবিদ হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আনজুআরা বেগম, সম্পাদক আরজিনা খাতুন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. সাবুবুর রহমান সাবু, সম্পাদক জাভেদ নওরোজ আলমগীর, কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান জাহিদ, সম্পাদক জহুরুল হক, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, শ্রমিক লীগের সভাপতি সহিদুল ইসলাম, সম্পাদক আনোয়ার হোসেন আনাজি, ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক আহসান হাবীব পান্নু প্রমূখ বক্তব্য রাখেন।

সন্ধ্যার পরে ২য় অধিবেশনে আড়ানগর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক জাহিদুল ইসলাম, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী বেবী খাতুন ও সম্পাদক আনজুয়ারা খাতুন, স্বেচ্ছাসেবক লীগের সভাপদি মিঠুন হোসেন, ও সম্পাদক রবিউল ইসলাম এবং শ্রমিক লীগের সভাপতি আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক পদে রবিউল ইসলাম নির্বাচিত হন।

নির্বাচিত ৪টি সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক ও আড়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আগামী জাতীয় নির্বাচনে সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে সাথে নিয়ে নৌকার বিজয়ের লক্ষে কাজ করার নির্দেশনা প্রদান করেন এম.পি শহীদুজ্জামান সরকার।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু