ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

তমব্রু সীমান্তে সংঘর্ষে আহত র‍্যাব সদস্যের মাথায় অস্ত্রোপচার


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৫-১১-২০২২ দুপুর ১২:২৪

বান্দরবান জেলার তমব্রু সীমান্ত এলাকায় র‌্যাব ও ডিজিএফআইয়ের মাদকবিরোধী যৌথ অভিযানের সময় চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত র‌্যাব সদস্যের মাথায় অস্ত্রোপচার হয়েছে। কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক নিত্যানন্দ দাশ আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আহত র‍্যাব সদস্য র‌্যাব সদস্য কনস্টেবল সোহেল বড়ুয়ার অবস্থার অবনতি হলে রাত ১টা ৪৫ মিনিটের দিকে তাকে হেলিকপ্টারে ঢাকায় নেয়া হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণের পর সকাল পৌনে ৯টার দিকে তার মাথায় অপারেশন হয়। অপারেশন শেষে তাকে পোস্ট অপারেটিভ রুমে স্থানান্তর করা হয়েছে।

এর আগে তুমব্রুর কোনারপাড়া সীমান্ত এলাকায় সোমবার রাত ৮টার দিকে গোলাগুলির এ ঘটনা ঘটে।

সহকারী পরিচালক নিত্যানন্দ দাশ সোমবার রাত পৌনে ১টার দিকে জানান, আহত সোহেল বড়ুয়ার ডান পায়ে গুলি লেগেছে। এ ছাড়া মাথায় দায়ের কোপ রয়েছে। মাথার ক্ষত থেকে রক্তক্ষরণ চলছে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকেরা তাকে ঢাকায় রেফার করেছেন। সোহেলকে হেলিকপ্টারে রাতেই ঢাকা পাঠানো হয়।

কক্সবাজার জেলা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গুলিবিদ্ধ ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত পাওয়া কনস্টেবল সোহেল বড়ুয়াকে রাতে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি জানান, র‌্যাব ও ডিজিএফআইয়ের মাদকবিরোধী যৌথ অভিযানের সময় সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পাল্টা গুলি করেন যৌথ দলের সদস্যরা। এ ঘটনায় ডিজিএফআইয়ের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সোমবার গভীর রাতে এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, ‘র‌্যাব এবং ডিজিএফআই-এর মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে সোমবার মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে বান্দরবান জেলার তমব্রু সীমান্ত এলাকায় সংঘর্ষ হয়।

‘মাদক চোরাচালানকারীদের সঙ্গে এই সংঘর্ষ চলাকালে মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআই-এর একজন কর্মকর্তা (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) দেশের জন্য আত্মত্যাগ করে শহীদ হন এবং র‌্যাবের একজন সদস্য আহত হন।’

জামান / জামান

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’