ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

গোসাইরহাটের আলাওয়ালপুরে মাছের ঘের থেকে কুমির উদ্ধার


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ১৫-১১-২০২২ দুপুর ২:১৭

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলাওয়ালপুরের মাছের ঘের থেকে কুমির উদ্ধার করেছেন স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করে আলাওলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান বেপারী বলেন, কুমিরটি ওই এলাকার পাজালকান্দি গ্রামের খলিল কাজীর মাছের ঘের থেকে উদ্ধার করা হয়। 

সোমবার (১৪ নভেম্বর) রাত ৮টায় উপজেলার আলাওলপুর ইউনিয়নের পাজাল কান্দি গ্রামের খলিল কাজির মাছের ঘের থেকে কুমিরটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বড় একটি কুমিরকে মাটি খুঁড়তে দেখেন পুকুরে কাজ করতে থাকা কর্মীরা। তা দেখে পুকুরে তারা একটি ফাঁদ পেতে কুমিরটি ধরেন। কুমিরটির দৈর্ঘ্যে প্রায় ৮ ফুট। উপজেলা প্রাণীসম্পদ অফিসে জানালে তাদের কর্মীরা গিয়ে দেখে যান।

স্থানীয়রা বলেন, এতবড় একটি কুমির এখানে কিভাবে এলো, সেটি নিয়ে আমরা এখন আতঙ্কে আছি। আমাদের বাড়ির পাশে ছোট একটি নদী আছে। এখানে এতবড় কুমির থাকার কথা নয়। এরকম কুমির সাধারণত খুলনা-বাগেরহাট এলাকায় দেখা যায়।

আলাওলপুর চেয়ারম্যান ওসমান বেপারী  জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পাজালকান্দি এলাকার মো. খলিল কাজীর মাছের ঘেরের পাড়ে এক গর্ত দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরবর্তীতে ফাঁদ পেতে কুমিরটি ধরা হয়। কুমিরটি বর্তমানে পাজালকান্দি এলাকায় শিকল ও রশ্মি দিয়ে বাঁধা আছে।

গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফি বিন কবির বলেন, কুমিরটি দৈর্ঘ্য প্রায় ৮ ফুট। এ ব্যাপারে রাতে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি। তাকে কুমিরের ছবি ও ভিডিও পাঠিয়েছি। তারা দেখে বলেছেন এটা নোনা পানির কুমির। তারা পাঁচ সদস্যর একটি দল আজ সকালে ঢাকা থেকে রওনা দিয়েছেন।

জেলা বন বিভাগের কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের ডিরেক্টর মো. সানাউল্লাহ পাটোয়ারী আসবেন। পরে কুমিরটির বিষয়ে প্রেস ব্রিফিং করা হবে।

এমএসএম / এমএসএম

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া